অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪১ গোল!ফলাফল ৩-০ কিংবা ৪-০ হলেই সেটি বড় জয়। ৬-০ কিংবা ৭-০ হলে বলা হয় গোল-বন্যা। কিন্তু জয়টি যদি হয় ৪১-০ গোলের ব্যবধানে! অবিশ্বাস্য হলেও ঘটনা সত্যি। গত পরশু ইংল্যান্ডের সমারসেট কাউন্টি মহিলা ফুটবল লিগের ম্যাচে কিনশাম টাউন মহিলা দল সমারটন অ্যান্ড ল্যাঙ্গপোর্ট মহিলা দলকে হারিয়েছে ৪১-০ গোলে! তার পরও ইংলিশ মহিলা ফুটবলে ইতিহাসে এটি তৃতীয় বৃহত্তম জয়! সবচেয়ে বড় জয়টি ৫৭-০ গোলের। ২০০১ সালে পশ্চিম-মধ্যাঞ্চলের লিগে উইলেনহল টাউন এই বিশাল ব্যবধানে হারিয়েছিল বার্টন ব্রুয়ার্সকে। ৪১ গোলের দুটি আত্মঘাতী। প্রথমার্ধে হয় ১৫ গোল। দ্বিতীয়ার্ধে ২৬টি। তিনবার হ্যাটট্রিক পূর্ণ করা স্ট্রাইকার ক্লোয়ে রজার্স গোল করেছেন ১১টি। মৌসুমে এই নিয়ে পাঁচ ম্যাচে একটি গোলও না-খাওয়া কিনশাম টাউন গোল করল ৮৪টি। ওয়েবসাইট।কেশপ্রীতিড্রিবলিংয়ের জাদু দেখিয়ে বিপজ্জনক ভঙ্গিতে ঢুকে পড়া লিওনেল মেসি বা ভয়ংকর গতিতে হামলে পড়া ক্রিস্টিয়ানো রোনালদোও নন; নন বিশ্বের কোনো স্ট্রাইকারই। ইন্টার মিলানের রক্ষণদুর্গের সেনাপতি হাভিয়ের জানেত্তির ভয় একটা জিনিস নিয়েই—যদি পড়ে যায় মাথার চুল! নিজের কেশপ্রীতির গল্প শুনিয়ে এই আর্জেন্টাইন বলেছেন, ‘আমার চুলে হাত দেওয়ার অধিকার মাত্র দুজনেরই আছে: আমার চার বছরের মেয়ে আর এক বছরের ছেলের। আমি আমার চুল পছন্দ করি, এর যত্ন নিই। প্রতি মাসে একবার চুল কাটাই, যদিও কোনো কিছু মাথায় মাখি না। আমার বউয়ের ধারণা, নিজের চুল নিয়ে আমি বাড়াবাড়িই করি। এবং ও ঠিকই বলে। কারণ আমার দুঃস্বপ্ন একটা—মাথায় ইয়া বড় একটা টাক!’ ওয়েবসাইট।‘খেলাপড়া’খেলায় বেশি মনোযোগ দিতে হয় বলে অনেকের পড়াশোনা করা হয়ে ওঠে না। আবার লেখাপড়ায় মন দিতে গিয়ে অনেককেই বিসর্জন দিতে হয় খেলোয়াড় হওয়ার ইচ্ছা। এই সমস্যার সমাধান করে ফেলেছে ইংলিশ ক্লাব বার্নলি এফসি। ফুটবল নিয়েই আপনি চাইলে সম্পন্ন করে ফেলতে পারবেন বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি! ইংল্যান্ডের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি করেছে ক্লাবটি। ছাত্ররা চাইলে এই ক্লাবের হয়ে খেলার খুঁটিনাটির পাশাপাশি ফুটবলীয় অর্থনীতি, আইন, স্টেডিয়াম ব্যবস্থাপনা, নতুন স্টেডিয়াম এবং ফুটবলের বিপণন নিয়ে পড়াশোনা করতে পারবে। বিএ (অর্নাস) ডিগ্রি সম্পন্ন করতে খরচ হবে ৩২০০ পাউন্ড। ওয়েবসাইট।