অন্যকলাম
বেকারের দণ্ডমন্ত্র পাঠ করে যিনি বেঁধে দেন ঘর, সেই যাজকের ফিসই কি না দিয়েছিলেন কম! কম দিয়ে রেহাই অবশ্য পেলেন না বরিস বেকার। যাজকের দাবি করা টাকা জার্মান টেনিস তারকাকে অবশেষে গুনতেই হচ্ছে। ঘটনা হলো, আগে দুই বিয়ে করা বেকার ডাচ মডেল শার্লেলি কারসেনবার্গকে বিয়ে করেন ২০০৯ সালে সুইজারল্যান্ডের একটি গির্জায়। বিয়ের ফিস হিসেবে যাজক দাবি করেন ৯৬০০ সুইস ফ্রাঁ। বেকার যুক্তি দেখান, পাদরি ১৭৫০-২১০০-এর মধ্যে ধরেছিলেন অনুমিত খরচ। উপায় না দেখে ওই যাজক যান আদালতে। সুইজারল্যান্ডের ওই আদালতই যাজককে ১২০০ পাউন্ড দেওয়ার নির্দেশ দেন বেকারকে। আদালতের রায় বলে কথা! যাজকের ফিস, সঙ্গে আইনজীবীর ফি আরও ২২৫৭ ফ্রাঁ—বেকারকে দণ্ড দিতে হচ্ছে ভালোই। ওয়েবসাইট।ক্লার্কের প্রেমডুবে ডুবে জল খাওয়া আর কত! ছয় মাস গোপন রাখার পর ক্লার্ক-বোল্ডি জুটি এবার তৈরি নিজেদের সম্পর্কটাকে সমাজের কাছে প্রকাশ করতে। প্রকাশ যে করতে চান, সেটি বোঝাতেও শুরু করেছেন। গত শুক্রবার সিডনিতে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা ম্যাচ দেখতে কয়েকজন বান্ধবীকে নিয়ে মাঠে চলে আসেন সাবেক ‘মিস ইন্ডি’ বোল্ডি। অনেক দিন ধরেই গুঞ্জন, লরা বিঙ্গলের সঙ্গে সম্পর্ক চুকে যাওয়ার পর থেকেই বাল্যবন্ধু কেলি বোল্ডির সঙ্গে প্রেম করে বেড়াচ্ছেন মাইকেল ক্লার্ক। টুইটারে ‘কেলি আর আমি স্রেফ বন্ধ; প্রেমিক-প্রেমিকা নই’—লিখে গুঞ্জনটি ধামাচাপা দেওয়ার চেষ্টা একবার অবশ্য করেছিলেন ক্লার্ক কিন্তু পারেননি। ওদিকে দীর্ঘ নীরবতা ভেঙে লরা সেদিন বলেছেন, তাঁদের বন্ধুত্ব এখনো অটুট! ওয়েবসাইট।ফুটবল, না যুদ্ধ?ফুটবল ম্যাচ নাকি যুদ্ধের প্রস্তুতি? দেখে মনে হচ্ছে, আজ চীনের গুয়াংজুর তিয়ানহে স্পোর্টস সেন্টারে বুঝি যুদ্ধে নামছে চীন-জাপান। এশিয়ান গেমসে আজ চীন-জাপানের গ্রুপ ম্যাচ। এই ম্যাচ দেখতে সমর্থকদের প্রবেশ করতে হবে নিপাট ভদ্রলোক সেজে। শেষে না মাঠের উত্তেজনা গ্যালারিতে ছড়িয়ে পড়ে, তাই দুই দেশের সমর্থকদের বসার ব্যবস্থা আলাদা। ক্যামেরা, ব্যানার, বোতল বহন নিষিদ্ধ। প্রতিপক্ষ খেলোয়াড়দের অবজ্ঞা করে স্লোগান দেওয়াও চলবে না। ২০০৪-এ এশিয়ান কাপের ফাইনালে জাতীয় সংগীত চলাকালে জাপান দলকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ্রাসনের জন্য দুয়ো দেয় চীনারা। হামলা করে জাপানি কূটনীতিকের গাড়িতে। অতীত অভিজ্ঞতাই কঠোর হতে বাধ্য করেছে আয়োজকদের। ওয়েবসাইট।