অন্যকলাম
ভাগ্যবানপেলে দেখা করতে চলেছেন ম্যাটেও ম্যাস্ট্রেলার সঙ্গে। কে এই ম্যাস্ট্রেলা? না, কোনো রাষ্ট্রপ্রধান বা বড় কোনো তারকা নন। আপনার-আমার মতোই সাধারণ একজন। তার পরও পেলে দেখা করার জন্য এই মার্কিনকেই বেছে নিলেন। কারণ, ম্যাস্ট্রেলা যে শত শত প্রতিযোগীকে টপকে জিতেছেন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তির সঙ্গে সরাসরি সাক্ষাতের টিকিট। প্রতিযোগিতার আয়োজন করেছিল পেলের একসময়ের দল নিউইয়র্ক কসমস। ‘পেনাল্টি শ্যুট আউট কনটেস্ট ২০১০’ শিরোনামের এই প্রতিযোগিতায় ১২ গজ দূর থেকে চারটি গোলপোস্টে শট নেওয়ার সুযোগ রাখা হয়েছিল। মিস করলেই বাদ—এই নিয়মের প্রতিযোগিতায় বিপুল আগ্রহ-উদ্দীপনায় অংশ নেয় অনেকেই। তাদেরই হারিয়ে ম্যাস্ট্রেলা জিতেছেন। ‘বিশ্বজুড়ে বিখ্যাত পেলে, তাঁর সঙ্গে দেখা হবে ভাবতেই ভালো লাগছে’—বলে না দিলেও চলবে, উদ্ধৃতিটি কার! ওয়েবসাইট।‘গরু’ আদায়‘গরু’ পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো! জুতা মেরে গরু দান প্রবাদটি যদি সত্যি মানেন, তাহলে রোনালদোর ‘গরু’ পাওয়ার ব্যাপারটিও মানতে হবে। ডেইলি টেলিগ্রাফ ২০০৮ সালে রোনালদোকে নিয়ে একটি খবর ছেপেছিল, যেটি ছিল লজ্জা আর অপমানের। চোট পাওয়ায় তখন ক্রাচ নিয়ে হাঁটতে হতো পর্তুগিজ উইঙ্গারকে। টেলিগ্রাফ-এর খবরটি ছিল, ওই অবস্থায় রোনালদো লস অ্যাঞ্জেলসের এক নৈশক্লাবে মডেলদের সঙ্গে মদ্যপান করেছেন এবং উদ্দাম নেচেছেন। পরে অবশ্য ওই ব্রিটিশ পত্রিকা খবরটি মিথ্যা ছিল বলে প্রত্যাহার করে নেয়, রোনালদোর কাছে ক্ষমাও চায়। সেই উদারতা রোনালদো দেখাননি। মামলা করেছিলেন ক্ষতিপূরণ চেয়ে। সেই মামলাতেই জিতেছেন রোনালদো। ওয়েবসাইট।অভিসার রজনী!নিজের ত্বক কিংবা ফ্যাশন নিয়ে ুযতটা সচেতন, এর ভগ্নাংশও তাঁরা সচেতন নন দাম্পত্য সম্পর্ক নিয়ে। এ কারণেই ঠুনকো তাঁদের সম্পর্কের দেয়াল, সামান্য বাতাসেই ভেঙে পড়ে। তারকা জুটিদের সম্পর্কে এমনই সমালোচনা চালু আছে। টাইগার উডস, জন টেরিদের ঘর ভেঙেছে। রুনিও দাঁড়িয়ে গিয়েছিলেন ভাঙনের মুখে। ব্যতিক্রম বেকহাম দম্পতি। ১৯৯৭ সালে পরিচয়, ১৯৯৯ সালে বিয়ে। যুগ ঘুরে এলেও ডেভিড বেকহাম-ভিক্টোরিয়ার ভালোবাসার সাম্পান ভাসছেই। ঝোড়ো হাওয়া যে ওঠেনি—এমনটা নয়। কিন্তু সব সামলে দিব্যি তাঁরা ঘরটাকে বানিয়ে রেখেছেন ‘সুখের নীড়’। কী এর রহস্য? বাইরের কথা পাত্তা দেন না—এটা একটা কারণ। আসল রহস্যটা জানালেন স্বয়ং ভিক্টোরিয়া। শত ব্যস্ততার মধ্যেও একে অন্যকে সময় তো দেনই, এখনো নিয়ম করে বের হন অভিসারে। প্রতি বুধবার বেকহাম দম্পতির জন্য অভিসার রজনী! ওয়েবসাইট।