অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ালকট টুস্বাস্থ্যই সম্পদ, স্বাস্থ্যই সকল সুখের মূল—এই আদর্শে বিশ্বাস করেন হোলি ওয়ালকট। জীবনের সবচেয়ে বড় সম্পদ শরীরটাই কি না এমন বিশ্রী—একবার নিজের শরীরটা আয়নায় দেখে নিজেই ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়েছিলেন। দ্রুত সিদ্ধান্ত নেন, তিনি হবেন শরীরের শিল্পী—বডিবিল্ডার! স্বল্পবসনা ব্রিটিশ সেই বডিবিল্ডার এখন স্বপ্ন দেখছেন, হবেন বিশ্বসেরা। কারণটা অবশ্য একটু পারিবারিক। যেখানেই যান, লোকে তাঁর পরিচয় দেয় ছোট ভাইয়ের কথা বলে। নিজের আলাদা একটা পরিচিতি গড়ে তুলতে চান। চান, যেন ভাইয়ের পরিচয়ে পরিচিত হতে আর না হয়। ওয়ালকট শুনেই আন্দাজ করে নেওয়ার কথা। ঠিকই ধরেছেন। হোলির ভাইয়ের নাম থিও ওয়ালকট। ওয়েবসাইট।ভুভুজেলার নবযাত্রাভুভুজেলা, শুনতেই কি কানে আঙুল দিয়ে বসেছেন? আশার খবর, ভুভুজেলা চলে আসছে কানের আরও কাছাকাছি। ভয়ের না হয়ে খবরটি আশার কেন? কারণ এই ভুভুজেলা মারাত্মক শব্দ ছড়ানো বাঁশি নয়, কানের দুল! দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে মহা আলোচিত এই বাদ্যযন্ত্রকে নতুন চেহারা দিয়ে হাজির করছে দক্ষিণ আফ্রিকারই ডিজাইনাররা। ভুভুজেলা এবার কানের দুল হয়ে ঢুকে পড়তে পারে আপনার অন্দরমহলেও। ভুভুজেলাকে নতুন কীভাবে হাজির করা যায়—এ নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। চাওয়া হয়েছিল ডিজাইন। অসংখ্য ডিজাইন থেকে জুরি বোর্ড কানের দুলকে বেছে নিয়েছে। ওয়েবসাইট। গাজ্জার স্বপ্নভালো হওয়ার এটাই আমার শেষ সুযোগ—কথাটা জীবনে অনেকবারই বলেছেন গাজ্জা। ইংলিশ ফুটবল কিংবদন্তি, গাজ্জা নামে পরিচিত পল গ্যাসকোয়েন কথাটা বললেন আরেকবার। আর ভালো হওয়ার এই শেষ সুযোগটা তিনি দেখছেন অভিনয়ের মধ্যে। হ্যাঁ, অভিনয় করতে চান গাজ্জা। তাও যেনতেন ছবি নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওপর বানানো সেই বিখ্যাত ছবি এসকেজপ টু ভিক্টোরিতে। বানানো ছবিতে নতুন করে অভিনয় কী করে করবেন? ওই ছবিটাও যে বানানো হচ্ছে নতুন করে। সেটাতেই ববি মুর যে চরিত্রে অভিনয় করেছিলেন, ওই চরিত্রটাই চাইছেন গ্যাসকোয়েন। আশার কথা, ছবিটি এবার বানাতে চাইছেন গাজ্জার শুভাকাঙ্ক্ষী ভিনি জোন্স। বড় বাজেটের ছবিটিতে জোন্স নিতে পারেন বেকহাম, মেসির মতো তারকাদেরও। আদি ছবিটায় মুর ছাড়াও অভিনয় করেছেন পেলের মতো কিংবদন্তি। ওয়েবসাইট।