অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহত্ত্বপাকিস্তান ক্রিকেট বোর্ড ঠারেঠোরে বুঝিয়ে দিচ্ছে, হুমকি-ধমকি কিছু নয়; নিজের আখের গোছাতেই একটা নাটক করে জুলকারনাইন হায়দার পাড়ি জমিয়েছেন যুক্তরাজ্যে। কিন্তু এই পাকিস্তানি উইকেটরক্ষক নিজের ‘ঔদার্যের’ প্রমাণ দিচ্ছেন। নিজের ফেসবুকে জুলকারনাইন লিখেছেন, সবকিছু খুলে বলার বিনিময়ে তাঁকে বিশাল অঙ্কের টাকার প্রস্তাব দিয়েছিল ‘নিউজ অব দ্য ওয়ার্ল্ড’। কিন্তু স্পট ফিক্সিং কেলেঙ্কারি ফাঁস করে দেওয়া পত্রিকাটিকে জুলকারনাইন সাক্ষাৎকার দিয়েছেন একটি ফুটোকড়িও না নিয়ে! সেই সাক্ষাৎকার পর্বটিও নাকি চলেছে দেড় ঘণ্টা! ‘আমি একটি টাকাও নিজের হাত দিয়ে ধরিনি। ওদের বলেছি, ওই টাকা কোনো সেবামূলক কাজে দিয়ে দিতে’—লিখেছেন জুলকারনাইন। ওয়েবসাইট। ফার্গিই সেরা!হোসে মরিনহো ‘স্পেশাল ওয়ান’ হতে পারেন, ‘নাম্বার ওয়ান’ নন। এই রায় খোদ মরিনহোরই বর্তমান শিষ্য ক্রিস্টিয়ানো রোনালদোর। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা তাঁর সাবেক ও বর্তমান দুই কোচের তুলনা করেছেন এভাবে, ‘কিছু দিক দিয়ে দুজনই একই রকম। দুজনেরই অনেক অভিজ্ঞতা, যা যা জেতা সম্ভব তার সবকিছুই জিতেছেন। তবে বয়সের কারণে ফার্গুসনই এগিয়ে। আমার চোখে তিনিই পৃথিবীর সেরা কোচ।’ বলা যায় ফার্গির হাত ধরেই আসল ফুটবলে অভিষেক রোনালদোর। আন্তর্জাতিক পরিচিতি-খ্যাতিও ফার্গুসনের দেখিয়ে দেওয়া পথে চলে। ম্যানইউ ছেড়ে এলেও ফার্গির প্রতি ভালোবাসাটা তাই এখনো ছাড়তে পারেননি এই উইঙ্গার। ওয়েবসাইট।৬৫ বলে ২২৮!ঝড়, সাইক্লোন, নাকি সুনামি? কুমার সারনা যে ইনিংসটি খেলেছেন, সেটা বোঝাতে ঠিক কী উপমা ব্যবহার করা যায়! এর কোনোটাই যে জুতসই লাগছে না। সারনা ৬৫ বলে করেছেন অপরাজিত ২২৮ রান! মেলবোর্নের ঘরোয়া একটি টি-টোয়েন্টি ম্যাচে ভারতীয় বংশোদ্ভূত এই ব্যাটসম্যান ঝড় বইয়ে দিয়েছেন প্রতিপক্ষ ক্রয়ডন নর্থের ওপর দিয়ে। ২২টি ছক্কা আর ১৭টি চার হাঁকিয়েছেন দিল্লিতে জন্ম নেওয়া ২১ বছর বয়সী। বলা হচ্ছে, টি-টোয়েন্টিতে এটাই সবচেয়ে বড় ইনিংস। ভারতে জন্ম হলেও বেড়ে ওঠা তাঁর অস্ট্রেলিয়াতেই। খেলতে চান অস্ট্রেলিয়ার হয়েই। ওয়েবসাইট।