অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মকর্তা বটে...গুয়াংজু থেকে প্রতিনিধি  বাংলাদেশ দল খেলছে, পাশেই থ্রি-কোয়ার্টার ট্রাউজার পরে তিনি গল্প করছেন! একটা জাতীয় ক্রীড়া দলের জেনারেল ম্যানেজারের পরনে এমন পোশাক একেবারেই দৃষ্টিকটু। দেশের জন্য বিব্রতকর এবং লজ্জারও। এটা গত মাসে দিল্লি কমনওয়েলথ গেমসের ঘটনা। জেবায়দুর রহমান (রানা) দিব্যি হাঁটু পর্যন্ত ট্রাউজার পরে ঘুরে বেড়াতেন ওই গেমসে। একই দৃশ্য দেখা যাচ্ছে গুয়াংজুতেও। এখানে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদকের পদবিটা একটু বিচিত্র, ‘হেডকোয়ার্টার টিম অফিসিয়াল!’ পদ বদলালেও জোবায়দুরের পোশাক কিন্তু বদলায়নি। এশিয়ান গেমস শুরুর দিন সকালে কাকে যেন এগিয়ে নিতে গুয়াংজু বিমানবন্দরে এসেছেন সেই থ্রি-কোয়ার্টার ট্রাউজার পরে! বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কারও কারও আনুকূল্য পেয়ে বেশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠা জোবায়দুরের কি প্যান্ট-শার্ট নেই!টুইটারে স্বস্তিফর্ম নেই কিংবা চোটের কারণে মাঠে নামতে পারছেন না? বড় স্বপ্ন নিভে যাওয়ার অন্তর্জ্বালায় জ্বলছেন? চটজলদি একটা টুইটার হিসাব খুলে আড্ডায় মাতুন, সমর্থকদের সঙ্গে মনের ভাব আদান-প্রদান করুন, হতাশা-অন্তর্বেদনা ভুলে নিমেষেই আপনার মন হয়ে উঠবে ফুরফুরে-চাঙা। যেমনটা হয়েছে লিও ফার্ডিনান্ডের। অধিনায়কত্বের আর্মব্যান্ড বাহুতে পেঁচিয়ে খেলতে গিয়েছিলেন বিশ্বকাপ। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই পাওয়া চোট কেড়ে নেয় তাঁর বিশ্বকাপ স্বপ্ন। স্বপ্নভঙ্গ হওয়ায় মুষড়ে পড়েছিলেন। সেই অন্তর-দহন থেকে তাঁকে স্বস্তি দিয়েছে টুইটার। তাঁর মতে সামাজিক যোগাযোগের এই মাধ্যমটি খেলোয়াড়-সমর্থকদের সঙ্গে সেতুবন্ধন হয়ে কাজ করে। টুইটারে তাঁর ভক্তসংখ্যা ১৭৫০০০ জন! ওয়েবসাইট।এলিনের প্রতিশোধবেঈমান স্বামী টাইগার উডসের সঙ্গে সম্পর্ক চুকিয়ে-বুকিয়ে একা হয়ে গেছেন এলিন নরডেগ্রিন। বিনিময়ে পেয়েছেন গাড়ি-বাড়ি, স্বর্ণালংকার। কিন্তু টাকা-পয়সা মনের আগুন নেভাতে পারে না। সাবেক উডস-পত্নী এলিনের মনে তাই প্রতিশোধের দাউ দাউ আগুন জ্বলছে। অবশেষে এই আগুন নেভানোর একটা রাস্তা পেয়েছেন ৩০ বছর বয়সী সুইডিশ। ‘দেখো, তোমার কোনো স্মৃতিই আমি অবশিষ্ট রাখব না’—প্রতারণার প্রতিশোধ নিতে উডসের দেওয়া ২৫ লাখ ডলারের অলংকার এলিন তুলতে যাচ্ছেন নিলামে। এর মধ্যে রয়েছে বাগদানের আংটিটিও। নিলামের জন্য সোথেবিস নামের একটি নিলাম হাউস ঠিক করে ফেলেছেন দুই সন্তানের জননী। ‘প্রতিশোধ নেওয়ার এটাই উপযুক্ত পথ’—বলেছেন এলিন। ওয়েবসাইট।