অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সতর্কবাণীমাঠের পারফরম্যান্স যেমন হোক, সময়-সুযোগ মিললেই পানশালায় ঢুঁ মারেন ইংলিশ ফুটবলাররা। বিশ্বকাপে দলের চরম ভরাডুবির পরও টেরি-ল্যাম্পার্ড-রুনিরা পানশালায় গেছেন নিয়মিত, একটু বেশিই। ব্রিটিশ সংবাদমাধ্যম ফলাও করে প্রচারও করেছে সেই ছবি। পত্রিকার এই ছবি দেখে আরও বিরক্ত হয়ে থাকবেন কোচ ফ্যাবিও ক্যাপেলো। ইংলিশ ফুটবলারদের তাই সতর্ক করে দিচ্ছেন ইংল্যান্ডের ইতালিয়ান কোচ। অতিরিক্ত মদ্যপান ক্যারিয়ারে প্রভাব ফেলে, সুতরাং সাবধান! এটা শাসক ক্যাপেলোর সতর্কবাণী। শিষ্যদের প্রতি সহানুভূতিশীল ক্যাপেলোর ডাক, পানের মাত্রাটা যেন পরিমিত হয়, আর বার কিংবা হোটেল যেখানেই হোক সতর্ক থাকা চাই। লোকের হাতে হাতে মোবাইল। কে দেখে ফোন করে, লুকিয়ে ছবি তুলে ফেলে, সুতরাং সাবধান! ওয়েবসাইট।মেসিতে চোখ কদিন আগে শোনা গেল মেসিকে কিনতে চায় ইন্টার মিলান। ‘আমি বার্সেলোনাতেই সুখে আছি। এখান থেকে কোথাও যাব না’—বলে ইন্টারের আগ্রহে জল ঢেলেছেন মেসিই। ইন্টার এখন চুপ। এখন শোনা যাচ্ছে, মেসিকে কিনতে চায় ম্যানচেস্টার ইউনাইটেড। যেনতেন কেউ নন, ম্যানইউ কোচ স্বয়ং ফার্গুসনেরই পরিকল্পনাতেই আছেন মেসি! এখনই অবশ্য নয়, ম্যানইউ মেসিকে ঘরে তুলতে চায় আগামী মৌসুমে। তা দাম দেবে কত? ৮ কোটি ইউরো! ২০০৯ সালে ম্যানইউ থেকে ক্রিস্টিয়ানো রোনালদোকে ঠিক যে দামে কিনেছিল রিয়াল মাদ্রিদ। ওয়েবসাইট।নিঃসঙ্গ ওজিলবেচারা ওজিল এখন কী করবেন? নতুন আরেকজনের সঙ্গে সম্পর্ক যে গড়বেন, সেও তো সময়ের ব্যাপার। প্রথমে ভালো মনের একজনকে খুঁজে বের করা। তারপর পরিচয়, কথাবার্তা বলে মায়ায় জড়ানো—সে চাট্টিখানি কাজ না। অথচ এসব ঝামেলার কিছুই হতো না, যদি ২২ বছর বয়সী ওজিলের সদ্য সাবেক প্রেমিকা ২৮ বছর বয়সী আনা-মারিয়া লেজারব্লম জার্মানি ছেড়ে স্পেনে চলে আসতে রাজি হতেন। ওজিল এই মৌসুমেই ভেরডার ব্রেমেন ছেড়ে নাম লিখিয়েছেন রিয়াল মাদ্রিদে। একসঙ্গে থাকবেন বলে প্রেমিকা লেজারব্লমকেও চলে আসতে বলেন স্পেনে। কিন্তু জন্মভূমি-প্রেমী জার্মানির জনপ্রিয় সংগীতশিল্পী লেজারব্লম জার্মানি ছাড়তে রাজি নন। ঘটনা এ পর্যন্ত গড়ালেও চলত। তিনি যে ভেঙে দিয়েছেন সম্পর্কটাই! এএফপি।