অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কপালদোষমার্কো মাতেরাজ্জি লোকজনকে দোষ দিতেই পারেন। প্রতিপক্ষ খেলোয়াড়ের হাত-পা বা মাথার আঘাতে আহত হন তিনি; আর সমবেদনা পান আঘাতকারী। সেই যে জিনেদিন জিদানের ঘটনা মনে করে দেখুন। ঢুস খেলেন মাতেরাজ্জি, সমবেদনার ঢেউ আছড়ে পড়ল জিদানের ওপর। এবার জিদানের জায়গায় জ্লাতান ইব্রাহিমোভিচ। পরশু মিলান ডার্বিতে ইব্রাহিমোভিচের হাঁটুর আঘাতে মুখ কেটে গেছে মাতেরাজ্জির। এই ইন্টার ডিফেন্ডারের এখন সময় কাটছে হাসপাতালে। তার পরও কেউ ইব্রাহিমোভিচকে কিচ্ছু বলছেন না। অন্যদের কথা কী বলবেন? খোদ ইন্টার কোচ রাফায়েল বেনিতেজ পর্যন্ত বলছেন, ‘ওর (ইব্রাহিমোভিচের) অভিপ্রায় তো খারাপ কিছু ছিল না। তাই ওকে খারাপ বলি কী করে!’ এএফপি।নিমন্ত্রণপ্রাভিন কুমার কি খরচ বাঁচানোর জন্য এই সময়টা বেছে নিলেন? নইলে ১৮ নভেম্বরই কেন বিয়ে করবেন! ভারতের এই পেসার আগামী পরশু প্রেমিকা স্বপ্নাকে বিয়ে করতে যাচ্ছেন। বিয়ের জন্য তিনি উত্তর প্রদেশের হয়ে বরোদার বিপক্ষে আগামীকাল শুরু রঞ্জি ট্রফির ম্যাচে খেলতে পারছেন না। প্রাভিন অবশ্য দাওয়াত দিতে ভুল করেননি। উত্তর প্রদেশ ও জাতীয় দলের সব সতীর্থকে দাওয়াত করেছেন। কিন্তু উত্তর প্রদেশের কেউ যেতে পারছেন না। জাতীয় দলের কারোর সিরিজের মাঝখানে বিয়ে খেতে যাওয়ার প্রশ্ন ওঠে না। এমন ‘মাহেন্দ্রক্ষণ’ বেছে নেওয়ার জন্য সতীর্থরা প্রাভিনকে দুষতেই পারেন। ওয়েবসাইট।