অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েল কেলেঙ্কারিগুয়াংজু থেকে প্রতিনিধি  মাঠে দলের সাফল্য-ব্যর্থতা নয়, গুয়াংজুতে এখন বাংলাদেশ দলে সবচেয়ে আলোচিত বিষয়—জরিমানা! বিওএর হেডকোয়ার্টার অফিসিয়াল হিসেবে এশিয়ান গেমসে এসেছিলেন বাফুফের সদস্য ফজলুর রহমান (বাবুল)। তিনি ঈদের আগে চলে গেছেন। ছিলেন গেমস-পল্লির সুসজ্জিত কক্ষে। অনেক উপহারসামগ্রী দেওয়া হয়েছে সব কর্মকর্তাকেই। কিন্তু কিছু নির্দিষ্ট জিনিস কেউ নিতে পারবে না—আগেই জানিয়ে দেওয়া হয়। আয়োজকদের অভিযোগ, ফজলুর রহমানের কক্ষে থাকা মশার ইলেকট্রনিক কয়েল পাওয়া যাচ্ছে না! এ জন্য বাংলাদেশ দলকে চীনা ৩০ আরএমবি (বাংলাদেশি টাকায় ৩০০ টাকার ওপরে) জরিমানা করা হয়েছে। বাংলাদেশ দলের ডেপুটি শেফ দ্য মিশন আবদুল আউয়ালের ভাষ্য, ‘বাবুল ভাইয়ের কক্ষে ওরা মশা মারার কয়েলটি পায়নি। সে জন্য আমাদের জরিমানা করা হয়েছে।’ তবে বাংলাদেশ দলের কর্মকর্তাদের বাবুল নাকি জানিয়েছেন, তিনি ভুলে জিনিসটা দেশে নিয়ে গেছেন।রান, না পয়েন্ট?ব্যাটসম্যান কাভার ড্রাইভ করলেন, বল সীমানা পেরোল। ফল কী হলো? সোজা উত্তর—চার রান। না, পুরোপুরি ঠিক বলা হলো না। কোনো কোনো চীনা সাংবাদিককে জিজ্ঞাসা করলে জানবেন, চার পয়েন্ট হলো ব্যাটসম্যানের! রানকে পয়েন্ট লেখাই শুধু নয়, চীনা সাংবাদিকেরা এশিয়াডে নবাগত ক্রিকেট খেলাটা ঠিক বুঝে উঠতে না পেরে আরও অনেক উল্টো-পাল্টা লিখছেন। এই বিড়ম্বনা ঘোচানোর জন্য উদ্যোগ নিয়েছে চায়নিজ ক্রিকেট অ্যাসোসিয়েশন। সংস্থাটির মহাসচিব লিউ রংইয়াও বলছেন, দেশের ক্রিকেটারদের জন্য তাঁরা নিবিড় প্রশিক্ষণ কর্মসূচি শুরু করতে যাচ্ছেন। একই সঙ্গে সাংবাদিকদের খেলাটির নিয়ম বোঝানোর জন্য কর্মশালাও আয়োজন করা হবে। এবার যদি রান-পয়েন্টের বিভ্রান্তি ঘোচে! এএফপি। মালিককে উপহারটেনিসের মতো রোমান্টিক খেলা আর আছে বলুন? খেলার শুরুই তো হয় ‘লাভ’ দিয়ে, তা সে লাভের মানে যত ‘অলাভজনক’ই হোক না কেন। এবার সেই টেনিস দিয়েই স্বামীকে রোমান্টিক বার্তা পাঠালেন সানিয়া মির্জা। কাল এশিয়ান গেমসে শেষ ষোলোর জয়টি তিনি উৎসর্গ করেছেন শোয়েব মালিককে। ক্যারিয়ারে একের পর এক খানাখন্দ পেরোতে থাকা ভারতীয় টেনিস তারকার জন্যও এই জয় ছিল স্বস্তির। চীনের ঝ্যাং সুয়াই ইয়াউ দাঁড়াতেই পারেননি (৬-২, ৬-২) তাঁর সামনে। ‘দুই সপ্তাহ ধরে আমি খুব একটা ভালো বোধ করছি না। কিন্তু এখন ভালো লাগছে। আমার স্বামীও আজ এখানে এসেছিল। এতে আমি বেশ আত্মবিশ্বাস ফিরে পেয়েছি’—দায়িত্ববান স্বামীতে সানিয়া বেশ মুগ্ধ! ওয়েবসাইট।