অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফার্গি আমৃত্যু!বয়স ৬৯ হয়ে গেছে, ম্যানচেস্টার ইউনাইটেডেই ২৪ বছর কাটিয়ে ফেললেন। স্যার অ্যালেক্স ফার্গুসন আর কত দিন ম্যানইউতে থাকবেন? যত দিন বেঁচে আছেন! না, ফার্গুসন এমন দাবি এখনো করেননি। তবে তাঁর শিষ্য পার্ক জি-সুং বলছেন, আজীবন কোচ থেকে যাওয়া উচিত ফার্গির। দক্ষিণ কোরিয়ান তারকা পার্ক ম্যানইউতে আছেন বছর পাঁচেক হলো। রায়ান গিগস বা গ্যারি নেভিলদের মতো দীর্ঘকাল ধরে ফার্গুসনকে তিনি দেখেননি। তবে এই পাঁচ বছরে যা দেখেছেন, তাতেই পার্ক নিশ্চিত ‘বৃদ্ধ’ ফার্গুসনই ম্যানইউকে সামলানোর উপযুক্ত লোক। আর পার্কের ধারণা, ফার্গুসনের বয়স যত বাড়ছে, কাজ করার উৎসাহও বাড়ছে। এমন লোককে আমৃত্যু রেখে দিতে সমস্যা কোথায়? ওয়েবসাইট। চাকরি চুরিটাকা চুরি, ঘর চুরি, পুকুর চুরি, এমনকি মন চুরির কথাও শোনা যায়। তাই বলে চাকরি চুরি! তাও আবার সাধারণ চাকরি নয়, ফুটবল কোচের চাকরি! ম্যানচেস্টার সিটির সাবেক কোচ মার্ক হিউজ দাবি করছেন, ক্লাবটির বর্তমান কোচ রবার্তো মানচিনি নাকি তাঁর চাকরি চুরি করেছেন! কীভাবে? হিউজের চাকরি থাকতেই মানচিনি নাকি ম্যান সিটির আরব মালিকের সঙ্গে দেনদরবার শুরু করে দিয়েছিলেন। আর এখানেই আপত্তি হিউজের। তাঁর কথা, একটা পদ ফাঁকা না হতেই কেন দেনদরবার চলবে? নিজেকে দিয়ে বলেছেন, তিনি নাকি কোনো কোচ চাকরি না ছাড়লে সে ক্লাবের সঙ্গে কথাবার্তা বলেন না! ওয়েবসাইট।মালিক-রহস্যগেমস-পল্লিতে ঘুরেফিরে বেড়াচ্ছেন, খেলোয়াড়দের সঙ্গে খাচ্ছেন-দাচ্ছেন; শোয়েব মালিক কি তাহলে পাকিস্তানের এশিয়ান গেমস দলে আছেন? দলে কী বলেন, পাকিস্তানের কর্মকর্তারা তো তিনি কীভাবে ভিলেজে এলেন এই খবরই জানেন না! এই জানা না-জানা নিয়ে বড় একটা রহস্যই তৈরি হয়েছে। মালিককে গেমস-পল্লিতে দেখেছেন পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশনের (পিওএ) কর্মকর্তারাও। স্ত্রী, ভারতীয় টেনিস খেলোয়াড় সানিয়া মির্জার সঙ্গে সময়ও কাটাচ্ছেন মালিক। এমনকি কারও কারও দাবি, তিনি পল্লিতে রাতও কাটাচ্ছেন। কিন্তু পিওএ কর্মকর্তারা বলছেন, তাঁরা মালিককে কোনো পরিচয়পত্র দেননি। সে ক্ষেত্রে মালিক কীভাবে পল্লিতে ঢুকছেন, নিশ্চিত নন পিওএ কর্মকর্তারা। তাহলে মালিক কি সানিয়ার স্বামী হিসেবে ভারত থেকে পরিচয়পত্র পেলেন! ওয়েবসাইট।