অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষপূর্তি উদ্যাপনগতকাল ছিল তাঁর জীবন এলোমেলো করে দেওয়া সেই ২৫ নভেম্বর। গত বছর এই দিনে এক ট্যাবলয়েডে প্রথম ছাপা হয়েছিল, স্ত্রীকে লুকিয়ে টাইগার উডস কীভাবে একের পর এক অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছেন। এরপর তো গত এক বছরে তাঁর টালমাটাল জীবনের সব ঘটনাই জানেন। গলফে রাজত্ব, ঘরের বউ সবই হারিয়েছেন। এই হারানোর বর্ষপূর্তি উদ্যাপন উডস কীভাবে করেছেন জানেন? আরেক মেয়ের সঙ্গে চুটিয়ে প্রেম করে! এমন খবরই দিয়েছে ‘ইউএসম্যাগাজিনডটকম’। বাইরে থেকে উডসকে দেখে যতটাই দুঃখী দুঃখী লাগুক, আগের সেই উদ্দাম জীবন নাকি সুযোগ পেলেই তিনি চালিয়ে যাচ্ছেন। তবে এসব খবর বিশ্বাস করা না-করা একান্তই আপনার ব্যাপার। ওয়েবসাইট।প্রচারেই প্রসারযে হাতে আগে গর্জে উঠত কালাশনিকভ রাইফেল, সেই হাতই এখন ব্যাট হাতে ঝড় তোলে ক্রিকেট মাঠে। যে হাতে হয়তো গ্রেনেড নিশপিশ করত, সেই হাতই এখন ছোড়ে ক্রিকেট বল। ক্রিকেট খেলাটায় দারুণভাবে মজেছে আফগানরা। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সঙ্গে আফগানিস্তানের ম্যাচটি টিভিতে দেখানোর পর ক্রিকেটের জনপ্রিয়তা বেড়ে যায় বহু গুণ। দল খুব একটা ভালো না করলেও ক্রিকেটাররা জাতীয় বীর হয়ে গিয়েছিলেন, দেশে ফিরে পেয়েছিলেন বীরোচিত সংবর্ধনা। এশিয়ান গেমসের খেলাগুলোও টিভিতে দেখানো হচ্ছে। পাকিস্তানকে হারিয়ে আফগানিস্তান পৌঁছে গেছে ফাইনালে। আফগান ক্রিকেটারদের আশা, এবারও দেশে অপেক্ষা করছে ফুলেল সংবর্ধনা। আর এই সাফল্যে জনপ্রিয়তা বেড়ে যাবে আরও কয়েক গুণ। ওয়েবসাইট।কার্ড দেখানোয়লাল কার্ড দেখানোর পর খেলোয়াড়ের উষ্মা কম সহ্য করতে হয় না রেফারিদের। কেউ কেউ রেফারির ওপর চড়াও হয়, চড়-চাটির ঘটনাও যে ঘটে না এমন নয়। কিন্তু তাই বলে মাঠে গাড়ি চালিয়ে রেফারির প্রাণনাশের চেষ্টা! এমন ঘটনা ঘটিয়ে ছয় মাসের জন্য জেলের ঘানি টানতে হচ্ছে ইংল্যান্ডের অপেশাদার ফুটবলের এক খেলোয়াড়কে। ডেইলি মেল জানিয়েছে, জোসেপ রিমার লাল কার্ড দেখার পরই রেফারিকে দেখে নেওয়ার হুমকি দেন। এরপর তাঁর রেঞ্জ রোভার গাড়ি নিয়ে ঢুকে পড়েন মাঠে। গোলপোস্টের ভেতরে ঢুকে আত্মরক্ষা করেন রেফারি। পরে বিষয়টি আদালতে গেলে বিচারক ওই খেলোয়াড়কে ছয় মাসের জেলের পাশাপাশি দুই বছরের জন্য গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞাও দিয়েছেন। ওয়েবসাইট।