অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সা-ভক্তবার্সেলোনার ফুটবলে আপামর দর্শক মুগ্ধ। মুগ্ধ দুনিয়ার নানা প্রান্তের সাবেক-বর্তমান কোচ-খেলোয়াড়েরাও। মুগ্ধ স্পেনের প্রধানমন্ত্রী পর্যন্ত। স্পেনের প্রধানমন্ত্রী হোসে লুই রদ্রিগেজ জাপাতেরো আসলে বার্সেলোনার পুরোনো সমর্থক। ফলে বার্সেলোনার হয়ে তিনি কথা বলবেন, এ আর বিচিত্র কী? আর ইদানীং বার্সেলোনা এমন ফুটবল খেলছে যে, জাপাতেরোর মুখ দিয়েও ছন্দ বেরোচ্ছে, ‘বার্সেলোনো জাদুর স্পর্শে ফুটবলটাকে শারীরিক সংঘর্ষের খেলাধুলার স্তর পার করে দাবার মতো বুদ্ধিমত্তার স্তরে নিয়ে গেছে।’ এই বার্সেলোনার পক্ষে জাপাতেরো বাজি না ধরে পারেন! বাজি ধরছেন। কাতালান রেডিও ‘আরএসি১’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলছেন, সামনের এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ৪-২ গোলে হারাবে বার্সেলোনা। প্রধানমন্ত্রীর ‘ঘোষণা’ বলে কথা! এএফপি। ম্যানইউ সেরাএই মুহূর্তে পৃথিবীর সেরা ক্লাব কোনটি? নানা ওজনে সেই সেরা মাপা যেতে পারে। দলের অর্জন, শক্তি, তারকা...তবে সমর্থকদের যদি সবচেয়ে বড় সম্পদ মানেন, এখন পৃথিবীর সেরা ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। গত মৌসুমে ক্লাবগুলোর দর্শকসংখ্যা হিসাব করে ইউরোপের শীর্ষ ৫০ ক্লাবের তালিকা প্রকাশ করেছে বিশ্লেষক সংস্থা ‘ফুটবল ফাইন্যান্স’। তাতে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদকে টপকে সেরা হয়েছে ম্যানইউ। গত মৌসুমে প্রতি ম্যাচে তাদের গড় দর্শক উপস্থিতি ছিল ৭৫ হাজার ৩০৪। দ্বিতীয় হয়েছে জার্মানির বরুসিয়া ডর্টমুন্ড (৭৪ হাজার ৭৪৮)। এরপর আছে বার্সা (৭১ হাজার ৪৫), রিয়াল (৭০ হাজার ৮১৬) ও বায়ার্ন মিউনিখ (৬৯ হাজার)। ওয়েবসাইট।গোঁফে যায় চেনাকেভিন পিটারসেন, মিচেল জনসন—সবার নাকের নিচে শোভা পাচ্ছে গোঁফ। ভালো করে খেয়াল করলে দেখবেন, হালকা গোঁফের রেখা দেখা যাচ্ছে পিটার সিডলের নাকের নিচেও। আসলে পুরো নভেম্বর মাসে অস্ট্রেলিয়ায় উদ্যাপিত হচ্ছে ‘মভেম্বর’, গোঁফ রাখার উৎসব। গোঁফের ইংরেজি ‘মুসটাশ’ আর ‘নভেম্বর’ মিলেয়ে রাখা হয়েছে এই নাম। সিডল নিজে আবার ক্রিকেট অস্ট্রেলিয়ার মভেম্বর দূত। চলতি টেস্টের প্রথম ইনিংসে হ্যাটট্রিকসহ ৬ উইকেট নেওয়া সিডল মনে করছেন, এই গোঁফই তাঁকে এনে দিয়েছে সৌভাগ্য। আর তাই তাঁর মাকে জানিয়েছেন, এই টেস্টে ভালো করলে পুরো অ্যাশেজে সযতনে লালন করবেন ওই গোঁফ। ওয়েবসাইট।