অন্যকলাম
লুকোচুরিক্রীড়া প্রতিবেদক কাগজে-কলমে না হলেও সফরকারী দল এসে গেলে মাঝ উইকেটে প্র্যাকটিস না করাটাই রীতি। পাছে সফরকারী দলও একই সুবিধা চেয়ে বসে! তার পরও লুকিয়ে-টুকিয়ে স্বাগতিক দল ঠিকই নেয় মাঝ উইকেটে প্র্যাকটিসের সুবিধা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল দুপুরে চলল সেই লুকোচুরি খেলাটাই। জিম্বাবুয়ে দল অনুশীলন শেষ করে ফিরে গেছে হোটেলে। বাংলাদেশ দলের ওয়ার্মআপ শুরু হয়ে গেছে এর আগেই। কিন্তু সেটি ক্রমেই দীর্ঘ হতে লাগল। আসল অনুশীলন আর শুরু হয় না। ভিআইপি গ্যালারিতে যে তখনো কড়া পাহারায় বসে জিম্বাবুয়ে কোচ অ্যালান বুচার! দলকে হোটেলে পাঠিয়ে তিনি বসে আছেন বাংলাদেশের অনুশীলন দেখতে, আসলে মাঝ উইকেট পাহারা দিতেও। বুচার যতক্ষণ থাকলেন বাংলাদেশ দলের একাংশ করল ওয়ার্মআপের ‘অভিনয়’, একাংশ গেল ইনডোরে। তবে যেই বুচারের মাঠ ছাড়াটা নিশ্চিত হলো, অমনি মাঝ উইকেটে নেট টানিয়ে শুরু হয়ে গেল ব্যাটিং-বোলিং অনুশীলন।চিরতরুণআজ থেকে ২৫ বছর আগে ইতিহাসের সবচেয়ে কম বয়সে উইম্বলডন জেতার রেকর্ড গড়েছেন বরিস বেকার। ওই ঘটনাই বেকারের মনে পুঁতে দেয় ‘চিরতরুণ’ থাকার বাসনা! সেদিনের সেই ১৮ বছরের তরুণটি আর নেই। এই সপ্তাহেই পা ফেলেছেন ৪৩-এ। অথচ চেহারায় এখনো তারুণ্যের ঝিলিক। চামড়ার ভাঁজ এতটুকু নেই, মুখমণ্ডল আগের মতোই নাদুসনুদুস। ৪৩-এ দাঁড়িয়েও এটা কী করে সম্ভব? অস্ত্রোপচার করালেই হলো! রূপসচেতন বেকার এই সেদিন অস্ত্রোপচার করিয়েছেন মুখমণ্ডলে। রূপে বিশেষ বৈচিত্র্য আনতে রং করেছেন চুল। ‘ডেব্রেক’ নামে এক প্রাতরাশ শোতে খবরটি বেকার নিজেই দিয়েছেন ভক্তদের। ওয়েবসাইট।তেভেজের অরুচিইংলিশ প্রিমিয়ার লিগে ১০ ম্যাচ খেলে গোল করেছেন ৯টি, পরশু পর্যন্ত লিগের সর্বোচ্চ গোলদাতাও ছিলেন। সেই খেলোয়াড়টি যখন দাবি করেন, ফুটবল তাঁর মোটেও ভালো লাগছে না, ঘেন্না ধরে গেছে; একটু ধন্দে পড়ে যেতেই হয়। তামাম ফুটবল দুনিয়াকে এমন ধাঁধার মধ্যে ফেলে দিয়েছেন কার্লোস তেভেজ। ম্যানচেস্টার সিটির অধিনায়ক আবারও জানালেন, ফুটবল তিনি ছেড়ে দেবেন, ‘আমি ফুয়ের্তে অ্যাপাচির সেই দিনগুলো আবার ফিরে পেতে চাই। আর ফুটবল খেলতে চাই না। ফুটবল ও এর সঙ্গে জড়িতদের ওপর অরুচি জন্মে গেছে। ফুটবল এখন যেন শুধুই টাকার ব্যাপার। এটাই আমার ভালো লাগছে না।’ ওয়েবসাইট।