অন্যকলাম
নিমন্ত্রণদীর্ঘদিনের বান্ধবী কেট মিডলটনের অনামিকায় ‘বিয়ের স্মারক’ আংটি পরিয়ে দিয়েছেন গত ১৬ নভেম্বর। আগামী বছরের ২৯ এপ্রিল আনুষ্ঠানিক বিয়ে। ব্রিটেনের রাজপরিবারের এক সদস্যের বিয়ের খবর খেলার পাতায় আসার কারণ উইলিয়াম নিজে প্রবল ফুটবল অনুরাগী, তার ওপর ডেভিড বেকহাম তাঁর ঘনিষ্ঠ বন্ধু। আর বিয়ে যখন লন্ডনে, বেকহাম দম্পতির নিমন্ত্রণ তো পাওনাই! প্রিন্সও আগেভাগেই নিমন্ত্রণ জানিয়ে রাখলেন বেকহাম দম্পতিকে। দাওয়াত যখন জুটেছে, একটা উপহার তো অবশ্যই দেওয়া চাই। বেকহাম ইতিমধ্যেই সদ্য বাগদত্তা জুটিকে কার্ড-ফুল পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। আর ভিক্টোরিয়া চিন্তা-ভাবনা করছেন বিয়ের পোশাক নিয়ে। স্যার এলটন জন, স্যার পল ম্যাককার্টনিসহ ওয়েস্টমিনস্টার অ্যাবের অনুষ্ঠানে দাওয়াত পাবে শুধুই শীর্ষ সারির সেলিব্রিটিরা। ওয়েবসাইট।ফিফারই দায়কতজন কত কিছুই না করছে। কাতারের দৌড়ঝাঁপই চোখে পড়ছে বেশি। বিশ্বকাপের আয়োজক হতে পারলে যেন আর কিছুই চাই না তাদের। কেউ কেউ তো ভোটারদের ম্যানেজ করতে ঘুষটুষ দিয়ে আরেক কেলেঙ্কারি বাধিয়েও ফেলেছে। বিশ্বকাপের আয়োজক হওয়ার জন্য চেষ্টার কমতি নেই। দৌড়ে আছে ইংল্যান্ডও। যদিও সাবেক ইংলিশ কোচ টেরি ভেনাবলসের দাবি, ২০১৮ বিশ্বকাপের আয়োজন নিয়ে ফিফার দরজায় ইংল্যান্ডের যাওয়ার কোনো দরকার ছিল না। ফিফারই নাকি উচিত ছিল নিজে থেকে সেধে ইংল্যান্ডকে অনুরোধ করা! অবশ্য অবকাঠামো, ঐতিহ্য, ফুটবল উন্মাদনা নিয়ে যেসব যুক্তি ভেনাবলস দেখালেন, তাতে ভদ্রলোকের কথায় ধার আছে মানতেই হবে। ওয়েবসাইট।লক্ষ্য গার্দিওলাআজ এল ক্লাসিকো। এর আগে প্রতিপক্ষকে মানসিকভাবে ঘায়েল করার সব রাস্তায় হেঁটেছে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ। মনস্তাত্ত্বিক এই লড়াইয়ে রিয়ালই খানিক এগিয়ে। তাদের কোচ হোসে মরিনহো এ কাজে বেজায় পটু। মরিনহোর তোপ তো আছেই, মাঠে নামার আগে আরও একটি উটকো সংবাদ শুনল বার্সেলোনা। এটির উৎস মরিনহোরই সাবেক ডেরা চেলসি। সহকারীদের সঙ্গে ঝামেলায় জড়ানো বর্তমান কোচ কার্লো আনচেলত্তি চলে গেলে চেলসির দায়িত্ব নেবেন কে? ইংলিশ ক্লাবটির লক্ষ্য বার্সেলোনার কোচ পেপ গার্দিওলা। দায়িত্ব নেওয়ার প্রথম বছরেই ইতিহাসের প্রথম দল হিসেবে বার্সেলোনাকে ৬টি শিরোপা উপহার দিয়েছেন। লিগ জিতিয়েছেন গত মৌসুমেও। বার্সা কি তাঁকে ছাড়বে? ইচ্ছা না থাক, চেলসির টাকার বস্তা কিন্তু ভয়ের কারণই! ওয়েবসাইট।