অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উল্টাপাল্টাক্রীড়া প্রতিবেদক  বিসিবি কর্তাদের মাথায় কি বিষয়টা একবারও এল না? কাল বিকেএসপিতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দলটির নাম বিসিবি একাদশ রেখেছেন তাঁরাই। অথচ খেলোয়াড়দের জার্সির পেছনে লেখা ‘বাংলাদেশ’! শুধু কি তাই? ফিল্ডিং করতে নামা বিসিবি একাদশের ১১ জন ফিল্ডারের তিনজনের পরনে ছিল ‘৭’ নম্বর জার্সি! ৪, ৫ ও ৬ নম্বর পাওয়া গেল দুজন করে! এই ম্যাচে অবাক করার মতো ঘটনা ছিল আরও। অধিনায়ক শাহরিয়ার নাফীস ও সহ-অধিনায়ক সৈয়দ রাসেল মাঠ থেকে বেরিয়ে এলেও বদলি ফিল্ডার নামলেন একজন। বিষয়টি ড্রেসিংরুমের কর্তাদের তো বটেই, চোখ এড়িয়ে যায় মাঠের ফিল্ডারদেরও। ১০ ফিল্ডার নিয়েই চলতে থাকে খেলা। পরে পজিশন মতো ফিল্ডিং সাজাতে গিয়েই হয়তো কম ফিল্ডারের বিষয়টি নজরে পড়ে। মাঠ থেকে চিৎকার শুরু হয়—‘ফিল্ডার ১০ জন, তাড়াতাড়ি একজন পাঠাও!’মায়ের শিক্ষাবাড়ি, মাঠ, ফুটবল, আবার বাড়ি—এই ছিল রিও ফার্ডিনান্ডের পৃথিবী। ৩২ বছর বয়সে ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডারের পৃথিবীটা বড় হলো। আর বড় হয়েছে চোট এবং তাঁর মায়ের শিক্ষায়। বিশ্বকাপের আগে চোটে পড়েন ইংল্যান্ড অধিনায়ক। বিশ্বকাপই কেড়ে নেয় এই চোট। খুব ভেঙে পড়লেন ফার্ডিনান্ড। কিন্তু তাঁর মা তাঁকে পরামর্শ দিলেন ভেঙে না পড়ে দুনিয়াটাকে জানো, অন্য কিছু নিয়ে পড়ে থাকো! ফার্ডিনান্ড বেরিয়ে পড়লেন। পুরো লন্ডন ঘুরে দেখলেন। একটি সিনেমার প্রযোজনা, একটি রেকর্ডিং কোম্পানি গড়ে তোলা আর ডিজিটাল ম্যাগাজিনের সম্পাদনা—অবসরে এসব কাজ করলেন। আর এসব করে তাঁর মনে হয়েছে—ফুটবল ছাড়াও জগতে আরও অনেক কিছুই আছে। ওয়েবসাইট।রাজনীতির লাপোর্তামাঠের খেলা তিনি অনেক খেলিয়েছেন। বার্সেলোনার মতো ক্লাবের সফল প্রেসিডেন্ট ছিলেন। স্প্যানিশ ক্লাবটির সাবেক প্রধান হুয়ান লাপোর্তা নেমেছেন রাজনীতির ময়দানে। সেখানেও সাফল্য। কাতালান সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন। স্পেনের কাছ থেকে স্বাধীন হওয়ার লক্ষ্যে কাতালানদের একটা অংশ আন্দোলন চালিয়ে যাচ্ছে। সেই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে লাপোর্তারই কাতালান সলিডারিটি পার্টি অব ইনডিপেনডেন্স। গত জুলাইয়ে গঠিত এই পার্টি এবারের নির্বাচনে ১৩৫টি আসনের মধ্যে জিতেছে চারটিতে। লাপোর্তা সেই চারজনের একজন। ‘অনেক বেশি কর দেওয়ার পরও ক্ষমতাহীন একটা রাজ্য হয়ে থাকব, নাকি ইউরোপের অন্যতম নেতৃত্বশীল রাষ্ট্র হব, সেই সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে’—আহ্বান লাপোর্তার। এএফপি।