অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২৭ গোল!ম্যাডরন এফসি-এর নাম শুনেছেন? না শোনায় দোষের কিছু নেই। যুক্তরাজ্যের করনিশ মাইনিং লিগের একটি দল মাত্র। তার পরও দলটি একটি খ্যাতি অর্জন করে ফেলেছে—তারা ব্রিটেনের জঘন্যতম ফুটবল দল! এই ‘খ্যাতি’র কারণও আছে। গত ১১টি ম্যাচে তারা হেরেছে তো বটেই, সঙ্গে গুনে গুনে ২২৭টি গোল হজম করেছে! ম্যাচপ্রতি গড়ে প্রায় ২১টি গোল। মৌসুম শুরু করেছে তারা ৫৫-০ ব্যবধানে ম্যাচ হেরে। তার পরও তারা খেলা চালিয়ে যাচ্ছে। আর এখানেই দলটার কৃতিত্ব প্রাপ্য। দলটির বর্তমান কোচ বলছেন, লোকে যতই হাসাহাসি করুক, তাঁরা মৌসুমের শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। এই ‘স্পোর্টসম্যানশিপ’-এর জন্য অন্তত দলটি শ্রদ্ধা পেতেই পারে। ওয়েবসাইট।পরিচয়-বিভ্রাটঅ্যাডিলেডে যাবেন বলে ব্রিসবেন বিমানবন্দরে সতীর্থদের সঙ্গে বিমানের জন্য অপেক্ষা করছিলেন জেমস অ্যান্ডারসন। তিন অস্ট্রেলিয়ান কাছে এসে খুব গদগদ ভাব নিয়ে অভিনন্দন জানালেন, ‘খুব ভালো ব্যাট করেছেন।’ অ্যান্ডারসন একটু হকচকিয়ে গেলেন। ব্রিসবেন টেস্টে যে এক ইনিংস ব্যাট করতে পেরেছেন, তাতে ১১ রান করেছেন এই ইংলিশ পেসার। সেটি এমন বিশেষ কী যে অভিনন্দন পাবেন! হতভম্ব অ্যান্ডারসন পরে ভেবে নিজেই বের করেছেন কারণটা। ডাবল সেঞ্চুরিয়ান অ্যালিস্টার কুকের সঙ্গে তাঁকে গুলিয়ে ফেলেছেন ওই তিন অস্ট্রেলীয়। খুব কাছ থেকে যারা কুক-অ্যান্ডারসনকে দেখেনি, তাদের গুলিয়ে ফেলার কারণও আছে। দুজনই প্রায় একই রকম লম্বা, দুজনের চুলই কালো। অ্যান্ডারসন কি পরে কুককে অভিনন্দনটা পৌঁছে দিয়েছেন? এএফপি।সংকটকথায় বলে, বিপদ যখন আসে, চারদিক থেকেই আসে। মাঠের খেলায় খুব একটা সুখবর নেই। অবনমন অঞ্চল মাত্র ৪ পয়েন্টের দূরত্বে। গ্যালারিতে দর্শকসংখ্যা কমছেই। সর্বশেষ ম্যাচটি দেখতে এসেছিল মাত্র হাজার চারেক দর্শক। ইংলিশ ফুটবলের লিগ ওয়ানের দল প্লাইমাউথ আরগাইল পড়ে গেছে আর্থিক সমস্যাতেও। নভেম্বরের বেতন পাননি কেউই। না খেলোয়াড়, না কর্মকর্তা-কর্মচারী। ২০০৮-০৯ অর্থবছরে ২৮ লাখ পাউন্ড লোকসান দেওয়া ক্লাবটির বিরুদ্ধে কর পরিশোধ না করার মামলা হয়েছে। ব্যাংক থেকে কোনো ধরনের ঋণসুবিধা তারা পাচ্ছে না। ইংলিশ ফুটবলে খেলা মানেই উড়তে থাকা টাকা মুঠোবন্দী করা, কথাটি বোধ হয় সব সময় সত্যি নয়! ওয়েবসাইট।