অন্যকলাম
ম্যারাডোনা ‘অবাঞ্ছিত’!হোর্হে ভালদানোর সঙ্গে ম্যারাডোনার সম্পর্কটা অনেক দিন থেকেই তিক্ত। এই সম্পর্ক কোনো দিন উষ্ণতা পাবে কি না ভবিতব্যই জানে। তবে কদিন আগে সম্পর্কটা আরেকটু বেশি করেই তিক্ত হয়ে উঠল যেন। আগে থেকেই মরিনহো-মুগ্ধতা ছিল ম্যারাডোনার। গত বিশ্বকাপেই মরিনহোর পরামর্শপ্রার্থী ছিলেন। গত এল ক্লাসিকোর আগে পর্তুগিজ এক রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে নানা প্রসঙ্গে বলতে গিয়ে মন্তব্য করেন, রিয়াল মাদ্রিদে এক সময় যে যার খেয়ালখুশি মতো চলত। শৃঙ্খলা ছিল না। মরিনহো এসে সেই শৃঙ্খলা ফিরিয়েছেন। এই মন্তব্যেই রুষ্ট ভালদানো। রিয়ালের আর্জেন্টাইন মহাপরিচালক ম্যারাডোনাকে আর কখনোই সান্তিয়াগো বার্নাব্যুতে স্বাগত জানাবেন না বলেই খবর দিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম। ওয়েবসাইট।রূপের রহস্যজুরিখে গেছেন গুরুত্বপূর্ণ কাজে। ব্যস্ততার শেষ নেই। সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ২০১৮ বিশ্বকাপের আয়োজক হিসেবে তাঁর দেশ কেন শ্রেষ্ঠ সেটি ব্যাখ্যা করতে। সেই সময়ই কিনা উড়ে এল এই প্রশ্ন, আপনার সৌন্দর্যের রহস্য কী? এমন ঘটনাই ঘটেছে ডেভিড বেকহামকে নিয়ে। সেই প্রশ্নও করেছেন ২৩ বছর বয়সী এক সুন্দরী সাংবাদিক, ‘ইংল্যান্ডের বিড-রহস্য বাদ দিন, আপনার সৌন্দর্যের রহস্য কী?’ একটু লজ্জা পেলেও দ্রুতই সামলে নিয়েছেন বেকহাম, ‘জানি না। হয়তো সারাক্ষণ তিন ছেলের পেছনে ছুটতে হয় বলেই আমি এত ফিট।’ ওই তরুণীকে যেন বুঝিয়ে দিলেন, ‘খালি নেই।’ ওয়েবসাইট।