অন্যকলাম
টেন্ডুলকার বনাম মেসিশিরোনাম দেখে প্রশ্ন ওঠা স্বাভাবিক—কীভাবে? উত্তর পরে দেওয়া যাবে। আপাতত জেনে রাখুন, লড়াইটা ঠিক শচীন টেন্ডুলকার আর লিওনেল মেসির মধ্যে নয়, এটিকে ত্রিমুখী রূপ দিচ্ছেন রাফায়েল নাদাল। এবারের লরিয়াস বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কারের দৌড়ে যে এগিয়ে আছেন এই তিনজন। ক্রীড়াঙ্গনের সবচেয়ে সম্মানজনক এই পুরস্কারটিকে বলা হয় খেলাধুলার অস্কার। এ বছর তিনজনই নিজ নিজ খেলায় দুর্দান্ত ফর্মে ছিলেন। টেন্ডুলকার-মেসি ছাড়াও ডিয়েগো ফোরলান, আন্দ্রেস ইনিয়েস্তাদের সামনে সুযোগ থাকছে দলগত খেলার খেলোয়াড় হিসেবে প্রথমবারের মতো এই পুরস্কার জেতার। চালুর পর গত ১১ বছরে এই পুরস্কারজয়ীদের প্রত্যেকে ছিলেন একক খেলার খেলোয়াড়। আগামী মাসে মনোনয়ন পাওয়া ছয়জন খেলোয়াড়ের নাম ঘোষণা করা হবে। চূড়ান্ত নাম ঘোষণা ৭ ফেব্রুয়ারি। ওয়েবসাইট।বোকা ম্যারাডোনাতিনি আগাগোড়া বোকাই। তাঁর অস্তিত্বজুড়ে আছে বোকা। বোকা জুনিয়র্স। ক্যারিয়ারের সুবর্ণ একটা সময় কাটিয়েছেন আর্জেন্টিনার এই ক্লাবটিতে। ম্যারাডোনা আবারও কোচ হয়ে ফিরবেন বলে গুঞ্জন। খবরটা এখনো পাকা হয়নি। স্রেফ গুঞ্জন হয়েই আছে। তবে রিভার প্লেটের সঙ্গে গত ম্যাচটার পর থেকেই স্থায়ী কোচহীন হয়ে পড়েছে বোকা। ক্লাব সমর্থকেরা অবশ্য কদিন ধরেই বেশ প্রচার-প্রচারণা চালাচ্ছেন তাদের ‘হিরো’কেই আবার ক্লাবে ফিরিয়ে আনতে। সম্প্রতি ম্যারাডোনাও জানালেন, বোকার কোচ হয়ে ফিরতে তিনি নাকি জীবনও দিয়ে দেবেন। জীবন দিয়ে দিলে আর কোচ হয়ে কী লাভ! ওয়েবসাইট।দাবিভোট গ্রহণ করা হয়েছে গোপন ব্যালটে। আনুষ্ঠানিক নাম ঘোষণার আগ পর্যন্ত টান টান উত্তেজনা নিয়ে অপেক্ষায় ছিল সারা দুনিয়ার মানুষ। সেই অপেক্ষার শেষ হয় ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারের আনুষ্ঠানিক নাম ঘোষণার পর—২০১৮ বিশ্বকাপের স্বাগতিক রাশিয়া, ২০২২-এর কাতার। কিন্তু ব্রিটিশ মিডিয়ার দাবি, ঘোষণার ২৪ ঘণ্টা আগেই ভোটের ফলাফল জানত রাশিয়া! রাশিয়ার বিড প্রধান অ্যালেক্সে সোরোকিনই নাকি বুধবার আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, যথেষ্ট পরিমাণ ভোট তাদের রয়েছে। ‘সোরোকিন পরিষ্কার জানত রাশিয়ার পর্যাপ্ত পরিমাণ ভোট আছে এবং এটা সে ইংল্যান্ডকে বলেছেও’—ব্রিটিশ ট্যাবলয়েড সান-এর দাবি। ভোট কেনাবেচা নিয়ে কেলেঙ্কারি কম হয়নি। ইংল্যান্ডের ভরাডুবির কারণও এটাই। তবে কি হেরে যাওয়াতেই ইংলিশদের এই খুঁত বের করা? ওয়েবসাইট।