অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেনারেল ম্যাগাথকোথাও মাইনাস ২৫, কোথাও মাইনাস ৫; কনকনে ঠান্ডা। এর মধ্যেই ইউরোপে চলছে ফুটবল। খেলোয়াড়দের কেউ টুপিতে মাথা ঢাকছে, কেউ হাতমোজা পরে খেলছে। তবে জার্মানির ক্লাব শালকে জিরো ফোরের কোচ ফেলিক্স ম্যাগাথের কাছে টুপি-মোজা পরে খেলা ‘বিলাসিতা’। কনকনে এই ঠান্ডায় জার্মানির অন্য ক্লাবের খেলোয়াড়েরা এগুলো পরেই খেলছেন, কিন্তু শালকেতে পরশু টুপি-মোজা ছিল নিষিদ্ধ! গত সপ্তাহের ম্যাচেও এগুলো পরে খেলেছেন শালকের খেলোয়াড়েরা। হঠাৎ করে তাহলে নিষেধাজ্ঞা কেন? গত সপ্তাহে কাইজারস্লটার্নের কাছে ৫-০ গোলে হারই ‘জেনারেল’ ম্যাগাথকে চটিয়ে দিয়েছিল। তিনি আদেশ দিলেন হাতমোজা ছাড়াই মাঠে নামতে হবে। এতে কাজও হয়েছে, বুন্দেসলিগায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বায়ার্নকে ২-০ গোলে হারিয়েছে শালকে। এএফপি। ওরামের ‘মুলো’ইনজুরি বেশ ভোগাচ্ছে। এ বছর মাত্র ৬টি ওয়ানডে খেলেছেন। দলে অনিয়মিত গত বছর থেকেই। অনিশ্চিত আগামী বিশ্বকাপ। বাংলাদেশের পর ভারত সফরেও দর্শক হয়ে থাকা জ্যাকব ওরাম তার পরও কচ্ছপের মতো কামড়ে ধরে ঝুলে থাকতে চান। সহজেই ছাড়তে চান না হাল। কারণ তাঁর সামনে যে একটা মুলো ঝুলে আছে। বিশ্বকাপের মুলো। বিশ্বকাপে খেলেই বিদায় নিতে চান নিউজিল্যান্ডের এই অলরাউন্ডার। নিজেই বলেছেন, ‘আমার সামনে আসলে একটা মুলো ঝুলছে। এটা আমার ক্যারিয়ারের শেষ পর্বও হতে পারে। আমি তাই বিশ্বকাপের দলে ঠাঁই পেতে মুখিয়ে আছি।’ ওয়েবসাইট।অচেনা অস্ট্রেলিয়াআবারও রানপাহাড়ে চড়েছে ইংল্যান্ড। অস্ট্রেলীয় বোলারদের কচুকাটা করে অ্যাডিলেডে সাড়ে পাঁচ শ রান তুলেছে তারা, অথচ ইনিংসের এখন অর্ধেকটা মতন বাকি। বোলারদের দাঁড় করানো হচ্ছে কাঠগড়ায়। বলা হচ্ছে, অ্যাশেজে এমন বাজে বোলিং কখনো ছিল না অস্ট্রেলিয়ার। ইয়ান চ্যাপেল বলেছেন অস্ট্রেলিয়ার বোলিংয়ে কোনো নেতা নেই। তবে আরেক সাবেক অধিনায়ক অ্যালান বোর্ডার সব দোষ বোলারদের ঘাড়ে চাপাতে রাজি নন। তাঁর কথা, বোলাররা তো ফিল্ডারদের যোগ্য সাহচর্যই পাননি। তিন-চারটি ক্যাচ পড়েছে, গ্রাউন্ড ফিল্ডিংও হচ্ছে বাজে। রান তোলার গতিতেও অস্ট্রেলিয়ার তেজ চোখে পড়েনি। এই অস্ট্রেলিয়া কিছুতেই অস্ট্রেলিয়ার মতো নয়। খুনে মানসিকতাই নাকি হারিয়ে ফেলেছে পন্টিংয়ের অস্ট্রেলিয়া! তাহলে ভস্মাধার ইংল্যান্ডেই ফিরে যাচ্ছে? ওয়েবসাইট।