অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিবির আনন্দক্রীড়া প্রতিবেদক  ম্যাচের দিন যেখানে সকাল আটটায়ও টিকিটের লাইন মিরপুর গোলচত্বর ছাড়িয়ে যায়, কাল সেখানে সাড়ে আটটায় টিকিট ঘরের সামনে স্রেফ ছোট একটা জটলা। ফ্লাডলাইট-নাটকে দিবারাত্রি ম্যাচ শুধু ‘দিবা’ হয়ে যাওয়াতেই এই অবস্থা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অবশ্য মানুষের ঢল নেমেছে মিরপুরে, দুপুর পর্যন্ত প্রায় ভরে উঠল গ্যালারি। নিজেদের ব্যর্থতার পরও দর্শকের এমন উৎসাহ দেখে খুশিতে ডগমগ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানিয়েছে ক্রিকেট-প্রেমীদের। বিশ্বকাপের জন্য এখনো সংস্কারকাজ চলছে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, দর্শকের সমস্যা হবে জানিয়ে এবার আগেভাগে ক্ষমা চেয়েও নিয়েছে বিসিবি!ডিজাইনার ওয়ার্নশেন ওয়ার্ন নামটা ক্রিকেট-বিশ্বে কে না চেনে! কিংবদন্তি লেগ স্পিনার তাঁর স্পিন-জালে যেকোনো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতেন। এখন মানুষ তাঁকে চিনছে নতুন রূপে। কেতাদুরস্ত একজন ফ্যাশন ডিজাইনারই হয়ে উঠছেন অস্ট্রেলিয়ার সাবেক লেগ স্পিনার। পুরুষদের পোশাকে আমূল পরিবর্তন আনতে চান তিনি। বল হাতে যেমন ম্যাচ ঘুরিয়ে দিতেন, তেমনি ঘুরিয়ে দিতে চান ফ্যাশন ডিজাইনের মোড়। তাঁর কথা, ছেলেদের ফ্যাশন হয় বাবাদের পছন্দে। আর এটা তিনি নিজের ছেলে জ্যাকসনকে দিয়ে বুঝেছেন। ফ্যাশন ডিজাইনিংয়ে আটঘাট বেঁধে ওয়ার্ন নেমেছেন গত বছর। শুরু করেছেন নিজের দেশ অস্ট্রেলিয়ায়। এবার নতুন ডিজাইন নিয়ে আসছেন ভারতে। স্পিনার নামে নতুন ডিজাইন নিয়ে। ওয়েবসাইট। চুমু-চুমুককে নাপ্রিয় দল জিতে গেছে, পাশের আসনে বসে খেলা দেখা বান্ধবীকে উষ্ণ আলিঙ্গনে বেঁধে একটা চুমু দেবেন? সাবধান, ভুলেও এটা করতে যাবেন না। বিশ্ব ক্লাব কাপের খেলা দেখতে ইন্টার মিলান আর ইন্টারন্যাসিওনালের যে দর্শকেরা দুবাইতে যাচ্ছে, তাদের এমন সতর্কবার্তাই দিচ্ছেন দুবাইয়ের ফুটবল কর্তারা। দুবাই মুসলিম দেশ, এই দেশে এসব চলে না—তাঁদের কথা এমনই। আনন্দ প্রকাশ করতে গিয়ে বান্ধবীকে একটা চুমু দিতে না পারার হতাশায় বিয়ারে যে একটা চুমুক দেবেন, সেটাও হবে না। চুমু আর চুমুক—এই আবেগ ইন্টার সমর্থকদের ইতালি আর ইন্টারন্যাসিওনাল সমর্থকদের ব্রাজিলেই রেখে আসতে হবে। দক্ষিণ কোরিয়ার ক্লাব সিওনগাম সমর্থকদেরও যদি অভ্যাস থেকে থাকে, তাহলে তারাও সাবধান। আর এটা না মানলেই দাঁড়াতে হবে বিচারের কাঠগড়ায়। এএফপি।পিতৃত্ব পরীক্ষাআমার ছেলের বাবা রোনালদো—এই দাবি করে গত বছর ব্রাজিলের সাবেক স্ট্রাইকার রোনালদোর কাছে প্রত্যাখ্যাত হয়েছিলেন মিচেলে উমেজু। কিন্তু তাতে দমে যাননি সিঙ্গাপুরে বসবাসরত ব্রাজিলিয়ান উমেজু। শেষ পর্যন্ত তাঁর দাবির কাছে নমনীয় হতেই হলো রোনালদোকে। পিতৃত্বের পরীক্ষা দিতে চলেছেন বলে ‘টুইটারে’ জানিয়েছেন তিনবারের ফিফা বর্ষসেরা রোনালদো। উমেজুর দাবি, রোনালদোর সঙ্গে তাঁর প্রথম দেখা ২০০২ সালে, জাপানে ব্রাজিলের বিশ্বকাপ জয়ের পার্টিতে। এর দুই বছর পর রোনালদো রিয়াল মাদ্রিদের হয়ে টোকিও ভ্রমণে গেলে আবার দেখা হয় দুজনের। সেই দেখার ফসলই নাকি অ্যালেক্স! এএফপি।