অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুযোগটেস্টে তাঁর ৪২টি ছক্কা। ওয়ানডেতে ৪১টি, টি-টোয়েন্টিতে ১টি। আন্তর্জাতিক ক্রিকেটে ৮৪টি ছক্কার কোনো কোনোটিতে হয়তো বল উড়িয়ে ফেলেছেন মাঠের বাইরে। তবে এই কাজটি ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান মার্কাস ট্রেসকোথিক আরেকবার করতে পারলে পাবেন ১৫ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। তাঁর ব্যাট প্রস্তুতকারী কোম্পানি মঙ্গুজ এমনই এক প্রস্তাব দিয়েছে। শর্ত—ঐতিহাসিক লর্ডসের প্যাভিলিয়নের ওপর দিয়ে উড়িয়ে নিতে হবে বল। এই কৃতিত্ব আছে কেবল একজনেরই। ১৮৯৯ সালে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের হয়ে এক ম্যাচে অস্ট্রেলিয়ান অ্যালবার্ট ট্রট ৫০ ফুট উঁচু ওই ভবন টপকে বল ফেলেছিলেন মাঠের বাইরে। ওয়েবসাইট।বদলা২০১৮ বিশ্বকাপের স্বাগতিক হতে শক্ত প্রার্থী ছিল ইংল্যান্ড। ভোটের আগ পর্যন্তও সম্ভাবনায় এগিয়ে ছিল তারাই। কিন্তু ইংল্যান্ডকে হারিয়ে বিস্ময়করভাবে স্বাগতিক নির্বাচিত হয়েছে রাশিয়া। ‘শত্রু’ রাশিয়ার বিজয়কে সহজভাবে নিতে পারেনি ইংল্যান্ড। ফিফার মুণ্ডপাত চলছে। শুধু সমালোচনাতেই থেমে নেই ইংলিশরা, নিতে শুরু করেছে প্রতিশোধও। কীভাবে? রুশ এক তরুণী কাজ করেন ব্রিটিশ পার্লামেন্টে। ‘গুপ্তচর’ সন্দেহে কাতিয়া জাতুলিভেতের নামের এই তরুণীকে বহিষ্কার করেছে ইংলিশরা! প্রতিশোধ নিতেই ইংলিশরা ওই তরুণীকে বহিষ্কার করেছে বলে দাবি রুশ দৈনিক মস্কোভস্কি কমসোমোলেতস-এর। মস্কোর এই পত্রিকা লিখেছে ‘ভদ্রমহোদয়রা, এটা ক্রীড়াসুলভ হলো না।’ এএফপি।শাস্তিব্রুনো ডি সুজা। ফ্ল্যামেঙ্গোর একসময়ের তারকা গোলরক্ষক। খবরের শিরোনাম হলেন ফুটবলীয় কোনো কারণে নয়, কুকীর্তির শাস্তি পেয়ে। অন্তঃসত্ত্বা বান্ধবীকে অপহরণ, শারীরিক নির্যাতন, তারপর গর্ভপাতে বাধ্য করার অভিযোগ তাঁর বিপক্ষে। ঘটনাটা গত বছরের অক্টোবরে, আর সেই হতভাগ্য বান্ধবী এলিজা সামুদিও, যাঁর বয়স ছিল ২৫। এখানেই শেষ নয়, এলিজা পরে নিখোঁজ হয়ে যান এবং ধারণা করা হচ্ছে, তাঁকে মেরে ফেলা হয়েছে। কাজেই বাঁচার আর পথ ছিল না ব্রুনোর। রিও ডি জেনিরোর এক আদালতের দেওয়া সাড়ে চার বছরের জেলই এখন তাঁর নিয়তি। সামুদিওকে হত্যার আরেকটি মামলা চলছে সুজার বিরুদ্ধে। কে জানে, এরপর কী অপেক্ষা করছে ওই গোলরক্ষকের জীবনে! এএফপি।