অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাবা’ অ্যান্ডারসনকথায় আছে, দুঃসময় নাকি দল বেঁধে আসে। জেমস অ্যান্ডারসনের ক্ষেত্রে ঘটছে উল্টোটা। ইংলিশ পেসার পাচ্ছেন একের পর এক সুসংবাদ। অ্যাশেজের প্রথম দুই টেস্টেই তাড়ানো হয়ে গেছে গতবারের ভূত। গত অ্যাশেজে তুলোধুনো হয়ে ৮২ গড়ে পেয়েছিলেন মাত্র ৫ উইকেট। এবার প্রথম দুই টেস্টেই নিয়েছেন ৮ উইকেট, এই সাফল্যে আইসিসি টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে উঠে এসেছেন ক্যারিয়ার-সেরা অবস্থানে (৩)। এরপরই শুনলেন, দ্বিতীয় সন্তান জন্ম দেওয়ার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন স্ত্রী ড্যানিয়েলা লয়েড। আনন্দ দ্বিগুণ হলো যখন টিম ম্যানেজমেন্টের কাছ থেকে দেশে ফেরার অনুমতি পেলেন। চোটের কারণে সিরিজ শেষ হয়ে যাওয়া স্টুয়ার্ট ব্রডের সঙ্গেই দেশের ফ্লাইট ধরেছেন তিনি। তবে ফিরে আসবেন পার্থ টেস্টের আগেই। ওয়েবসাইট।কারস্টেনের মন্ত্রভারত বর্তমানে টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর দল হতে পারে; তবে একটা অপূর্ণতা তাদের আছেই, দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জেতা হয়নি এখনো। এবার কি হবে? হোক বা না হোক, প্রস্তুতিতে অন্তত কোনো ঘাটতি থাকছে না এবার। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আগেভাগেই দক্ষিণ আফ্রিকা উড়ে যাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। অনেকে তো পৌঁছেই গেছেন। দক্ষিণ আফ্রিকায় সাফল্য পেতে কী চাই, কারস্টেনের চেয়ে ভালো কে জানেন! ঐতিহ্যগতভাবেই ভারতীয়রা বাউন্সি পিচে খাবি খায়। দক্ষিণ আফ্রিকান কারস্টেন তাই শিষ্যদের প্রস্তুত করতে চাইছেন সেভাবেই। ১৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট শুরুর আগে নেটে ব্যাটসম্যানদের প্রত্যেককে কমপক্ষে ৩০০০ বল খেলার নির্দেশও দিয়ে দিয়েছেন তিনি। ওয়েবসাইট।এত দিনে প্লাতিনিযাঁদের জন্য দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ কলঙ্কিত হয়েছে ফ্রান্সের ফুটবল, তাঁদের ভিন্ন ভিন্ন শাস্তি দিয়েছে ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ)। প্রধান অপরাধী আনেলকা নিষিদ্ধ ১৮ মাস। এভরা, রিবেরি, তুলালানদের অল্পবিস্তর শাস্তি হয়েছে। কিন্তু শাস্তিটা আসলে কেমন হওয়া উচিত ছিল? সবাইকে আজীবন নিষিদ্ধ! মিশেল প্লাতিনির আদালতের রায় অন্তত সে রকমই, ‘এটা খুবই দুঃখের। তারা বেকুবের মতো কাজ করেছে। আমি হলে হয়তো অনুশীলন বর্জন করা খেলোয়াড়দের ব্যাপারে আরও কঠোর হতাম এবং তাদের আজীবন নিষিদ্ধ করতাম।’ ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে বড় কর্তা হলেও প্লাতিনির ফরাসি আবেগটা যাবে কোথায়? দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হলে তাঁরও তো খারাপ লাগে। দীর্ঘদিন ভেতরের ক্ষোভটা চেপে রেখেছিলেন, কিন্তু আর পারলেন না। অবশেষে সব ক্ষোভ উগরে দিলেন ফ্রান্সের ফুটবল কিংবদন্তি। ওয়েবসাইট।