অন্যকলাম
গতির নেশায়অ্যাডিলেড টেস্টে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি। কেভিন পিটারসেন দিচ্ছেন বড় ঝড়ের পূর্বাভাস। তাঁকে রোখে সাধ্য কার? অস্ট্রেলীয় পুলিশের! পিটারসেন আটকা পড়ে গেলেন অস্ট্রেলিয়ার হাইওয়ে পুলিশের জালে। বন্ধু শেন ওয়ার্নের শহর মেলবোর্নে যাওয়ার পর ওয়ার্ন তাঁকে একটা হলুদ ল্যাম্বরগিনি গাড়ির ব্যবস্থা করে দিয়েছিলেন। সেই গাড়ি নিয়ে পিটারসেন সর্বোচ্চ ১০০ কিলোমিটার গতিসীমার গ্রেট ওশেন রোডে ছুটছিলেন ঘণ্টায় ১২১ কিলোমিটার গতিতে। পুলিশ তাই আটক করে পিটারসেনকে। অবশ্য মাত্র ২৩৯ ডলার জরিমানা দিয়েই পার পেয়ে গেছেন তিনি। ওয়েবসাইট।এখন বন্ধুআর্সেন ওয়েঙ্গারের সঙ্গে তাঁর সম্পর্কটা অম্লমধুর। শুরুর দিকে অম্লের পরিমাণই ছিল বেশি। কয়েক বছর ধরে, বয়সের কারণেই কিনা, তাতে মধুটাই বাড়ছে। তবে সামনেই লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে ম্যানইউ-আর্সেনাল। অ্যালেক্স ফার্গুসন কি এখনো মুখে খিল এঁটে থাকবেন? কথার লড়াই কি জমবে না? না! মোটেও না। উল্টো ম্যানইউ কোচ জানালেন, সোমবারের ম্যাচে ওল্ড ট্রাফোর্ডে রেড ডেভিল সমর্থকেরা যেন ওয়েঙ্গারকে উদ্দেশ করে ব্যঙ্গ-বিদ্রূপ না করে, সেই আবেদন জানাবেন। শেষ পর্যন্ত ফুটবল তো স্রেফ একটা খেলাই। ওয়েবসাইট।