অন্যকলাম
বার্সা বিক্রিঐতিহ্যটি তাদের ১১১ বছরের। বাকি ক্লাবগুলো যখন জার্সির প্রতিটি ইঞ্চি বিক্রি করে দিয়েছে, বার্সেলোনা পুরোপুরি স্পনসর-মুক্ত। সেখানে পাঁচ বছর ধরে বার্সেলোনা ব্যবহার করছে ইউনিসেফের লোগো। এর জন্য জাতিসংঘের শিশু তহবিল তাদের কোনো টাকা তো দেয়ই না, উল্টো বার্সাই বিশাল অঙ্কের একটা টাকা দেয়। তবে সেই ঐতিহ্য বার্সা আর ধরে রাখতে পারছে না। আর্থিক মন্দা বার্সাকে ডুবিয়েছে ৩৬৯.৫ মিলিয়ন পাউন্ডের দেনায়। তাই এবার জার্সির স্পনসর নিতেই হলো বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ব্র্যান্ড হয়ে ওঠা স্পেনের ক্লাবটিকে। ২০১৬ পর্যন্ত বার্সার জার্সি স্পনসর করবে কাতার ফাউন্ডেশন। বিনিময়ে দেবে বার্ষিক ২৫ মিলিয়ন পাউন্ড। অবশ্য একেবারেই বাজারে বিক্রি হয়ে যায়নি বার্সার ঐতিহ্য। কাতার ফাউন্ডেশনও অলাভজনক প্রতিষ্ঠান, মধ্যপ্রাচ্যে প্রাথমিক শিক্ষার বিস্তারে যেটি কাজ করছে। ওয়েবসাইট।পিতা অ্যান্ডারসনইংরেজিতে বলে ডাবল ডিলাইট। সেটাই হলো জেমস অ্যান্ডারসনের বেলায়। অ্যাডিলেড টেস্টে জিততে না জিততেই খবর পেলেন বাবা হচ্ছেন দ্বিতীয়বারের মতো। টেস্ট শেষ করেই আবার ছুটে গেছেন ইংল্যান্ডে। ১০ হাজার মাইল পাড়ি দিয়ে গিয়ে দেখেছেন সদ্যোজাত মেয়ের মুখ। বেশিক্ষণ অবশ্য থাকা হচ্ছে না তাঁর। আবারও ফিরে যেতে হবে অস্ট্রেলিয়ায়। ইংল্যান্ড দলের জন্য অভিজ্ঞতাটা নতুন নয়। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও কেভিন পিটারসেনকে উড়ে যেতে হয়েছিল দেশে, প্রথম সন্তানের মুখ দেখতে। মেয়ের নাম অ্যান্ডারসন কী রাখতে পারেন? ‘অ্যাডিলেড’ রাখলে তাতে বিস্মিত হওয়ার কিছু নেই। ওয়েবসাইট।চাকরি বাঁচাতেদীর্ঘ ছয় বছর লিভারপুলের দায়িত্ব সামলে এই মৌসুমে যোগ দিয়েছেন ইন্টার মিলানে। যোগ দিয়েছেন বটে; তবে রাফায়েল বেনিতেজের মাথার ওপর ঝুলছে খড়্গ। এক ম্যাচ জিতে চাকরি বাঁচানোর নিশ্চয়তা পান তো, পরে ম্যাচে হারলেই চাকরি হারানোর শঙ্কা। তবে হুমকি বলতে যেটি বোঝায়, সেটা পেলেন এই প্রথম। চাকরি বাঁচাতে হলে ইন্টারকে জেতাতেই হবে ক্লাব বিশ্বকাপের শিরোপা। এই হুমকি স্বয়ং ইন্টারের মালিক মাসিমো মোরাত্তির। আগে যা-ই হোক, চ্যাম্পিয়নস লিগে ভের্ডার ব্রেমেনের কাছে ৩-০ গোলের হার কিছুতেই মানতে পারছেন না মোরাত্তি। ইনজুরির হানায় পাচ্ছেন না গত মৌসুমের ট্রেবল-জয়ী নায়কদের কয়েকজনকে। বেনিতেজ এখন কী করবেন? ঈশ্বরকেই কেবল স্মরণ করতে পারেন। ওয়েবসাইট।