অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিয়ানো সাধনাস্নায়ুতন্ত্রের চোটের কারণে অনেক দিন মাঠের বাইরে কাটিয়েছেন চেলসির অধিনায়ক জন টেরি। এতে চেলসির দুঃসময়ের প্রহর লম্বা হতে পারে। কিন্তু মাঠের বাইরে অখণ্ড সময়টা দারুণ কেটেছে টেরির। মাঠে নামার তাড়া ছিল না, টেরি তাই আগ্রহী ছাত্র হয়ে পিয়ানো বাজানো শিখেছেন। ভেতরে লুকিয়ে থাকা সংগীত-প্রতিভাটা একটু ঝালাই করে নেওয়া আরকি! শেখাই যখন, তখন একা কেন? চেলসির অন্য দুই সতীর্থ দিদিয়ের দ্রগবা ও ফ্লোরেন্ত মালুদাও টেরির সহযাত্রী। দ্রগবা শিখছেন গিটার। মালুদা হাত পাকাচ্ছেন ড্রামে। ব্যস্ হয়ে গেল। পুরো একটা ব্যান্ড দল। ঠিক ধরেছেন, টেরিদের পরিকল্পনা আছে ভবিষ্যতে একটা ব্যান্ড গড়ে তোলার। দ্রগবা-মালুদা টেরিকে ধরেছেন ভোকালিস্ট হতে হবে। ফুটবল-ক্রিকেট তারকারা যেভাবে সংগীতের জগতে ঢুকতে শুরু করেছেন, তাতে খেলার মাঠটাই না পরে সংগীতের মঞ্চ হয়ে যায়! ওয়েবসাইট।হিঙ্গিসের বিয়েস্প্যানিশ গলফার সার্জিও গার্সিয়া, ব্রিটিশ ফুটবলার সল ক্যাম্পবেল, টেনিস খেলোয়াড় সুইডেনের ম্যাগনাস নরম্যান, সুইজারল্যান্ডের ইভো হুবারগার ও স্পেনের জুলিয়ান আলোনসো—প্রেমিকের তালিকাটা বেশ লম্বা। প্রেম কম করেননি মার্টিনা হিঙ্গিস। পাঁচবারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন দুই দফা অনামিকায় আংটিও পরেছেন। বাকি ছিল শুধু বিয়ের স্বাদটুকুই। অবশেষে সেটা পেলেন। বিয়ে করলেন ৩০ বছর বয়সী টেনিস তারকা। হিঙ্গিসের দেশ সুইজারল্যান্ডেরই ম্যাগাজিন সুইজার জানিয়েছে, গত শুক্রবার পরিবারের সদস্যদের উপস্থিতিতেই সম্পন্ন হয়েছে বিয়ে। পাত্র ফ্রান্সের শো-জাম্পার তারকা ২৪ বছর বয়সী থিবল্ট হুটিন। ‘আমাদের বিয়েটা অনেকের জন্যই বিস্ময় হয়ে এসেছে। কিন্তু অনেক আগেই নেওয়া ছিল আমাদের এই পরিকল্পনা’—বিয়ের পর বলেছেন ২০০৭ সালে অবসর নেওয়া হিঙ্গিস। এএফপি।