অন্যকলাম
দাদা বনাম দিদিদাদা, বুঝতেই পারছেন, সৌরভ গাঙ্গুলী। আর দিদি? তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের এই দুই জনপ্রিয় দাদা আর দিদি এবার মুখোমুখি। লড়াইয়ের ময়দানটি অবশ্য দিদির চেনা, দাদার জন্য সেটি একটু অচেনা গলিই। তবে এই লড়াইয়ে দিদি যে নিরঙ্কুশ ‘ফেবারিট’ তাও কিন্তু নয়। লড়াইটা কিসের? ভারতের লোকসভা নির্বাচনের। আগামী বছর এই নির্বাচনে মমতার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নামছেন সৌরভ। না, মোহাম্মদ আজহারউদ্দিনের মতো নির্বাচনের টিকিট কাটছেন না, সৌরভ সিপিআই (এম)-এর হয়ে চালাবেন প্রচারণা। সৌরভকে কমিউনিস্ট পার্টির হয়ে প্রচারণা চালানোর ব্যাপারে রাজি করিয়েছেন রাজ্যের মন্ত্রী অশোক ভট্টাচার্য। অশোকের নির্বাচনী এলাকা শিলিগুড়ি দিয়েই শুরু হবে সৌরভের প্রচারণা। ওয়েবসাইট।ওয়ার্ন সমাচারপেয়ার কিয়া তো ডরনা ক্যায়া! শেন ওয়ার্ন আর লিজ হার্লি নাকি শিগগিরই সবাইকে জানান দিতে চলেছেন নিজেদের প্রেমের খবর। ব্রিটিশ অভিনেত্রীকে তো ওয়ার্নের টিভি অনুষ্ঠানে হাজির করারও চেষ্টা চলছে। অ্যাশেজের পঞ্চম টেস্টের সময় টিভিতে ওয়ার্নের মুখোমুখি হতে পারেন হার্লি। ওই অনুষ্ঠানের জন্য অস্ট্রেলিয়ায় আসছেন জেন ম্যাকগ্রা ফাউন্ডেশনের অন্যতম দূত হার্লি। তখন এক ঢিলে দুই পাখি মারা যাবে। নতুন বছরের উৎসবটা হার্লি-ওয়ার্ন একসঙ্গে করার পরিকল্পনাই নাকি করেছেন। এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের স্পিন-দূতের ব্যক্তিগত জীবনে নাক না গলানোর কথা জানিয়ে দিয়েছে। ওয়ার্নের জীবনের প্রেম ফিরল কি না, তাতে তাদের কিছুই যায় আসে না। তবে ওয়ার্নের অ্যাশেজে যে ফেরা হচ্ছে না, সেটি জানিয়ে দিয়েছে বোর্ড। ওয়েবসাইট।