অন্যকলাম
এবার সামিমোহাম্মদ আসিফ হন কিংবা মোহাম্মদ সামি; পাকিস্তানের ক্রিকেটার বলে কথা। খবরের বাইরে থাকা কি আর তাঁদের মানায়! কত দিন ধরে পত্রিকার পাতাজুড়ে আছেন আসিফ, আমির আর বাটরা। সামির মনে হয় হিংসায় গা জ্বলে যাচ্ছিল! জ্বালা জুড়ালেন বুঝি নিজেকেও পত্রিকার পাতায় এনে। স্পট ফিক্সিং-টিক্সিং নয়, সামি আলোচনায় এসেছেন মাতলামি করে। করাচি ব্লুজ দলের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলতে রাওয়ালপিন্ডি গিয়েছিলেন। সেখানেই হোটেলে এক সতীর্থের সঙ্গে মারামারি করেছেন, ভাঙচুর করেছেন হোটেলে। করাচি সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজ বুখারি সংবাদ সংস্থা রয়টার্সকে বলেছেন, সামি মদ পান করেই এগুলো করেছেন। সামি অবশ্য মদ খাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। রয়টার্স।পাছে লোকে...গাড়ি হাঁকাহাঁকি, বিমান ভাড়া করা...প্রতিবছর বড়দিনের আগেই বার্মিংহাম সিটির ক্লাব-পাড়ায় এমন ব্যতিব্যস্ত অবস্থা থাকে। ক্লাবের খেলোয়াড়-কর্মকর্তা সবাই মিলে ডাবলিনে যান বড়দিন পালন করতে। কিন্তু এবার এই হাঁকডাক নেই বার্মিংহামে। বড়দিন পালন করতে এবার যে বাইরে যাওয়া হচ্ছে না। হঠাৎ করে নিয়ম ভাঙা কেন? কারণ, ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে অবনমনের শঙ্কায় এখন দলটি। এ অবস্থায় আনন্দ-ফুর্তি করলে লোকে কী বলবে! হ্যাঁ, আক্ষরিক অর্থেই মানুষের কথার ভয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে! ক্লাবের অধিনায়ক কেভিন ফিলিপসের কথা শুনুন না, ‘আমি এত বছর ধরে আছি, ক্লাবের অবস্থা তো সব সময়ই এমন। কিন্তু বড়দিন করতে ঠিকই চলে গেছি। কিন্তু এবার তারা (কর্মকর্তারা) বলছে, লোকেরা হয়তো বলবে এ অবস্থায় বড়দিন উদ্যাপন করতে যায় কী করে?’ ওয়েবসাইট।