অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপহারকে কাকে বেশি ভালোবেসেছেন? ‘গিফট অব দ্য ম্যাজাই’ গল্পে জিম আর ডেলা বড়দিনে একে অপরকে উপহার দিতে জলাঞ্জলি দিয়েছে নিজেদের সেরা সম্পদ। বড়দিনের উপহার-টুপহারের বেলায় ডেভিড বেকহাম-ভিক্টোরিয়া বেকহাম দম্পতিও কম যান না। তবে আত্মত্যাগের মহিমায় না ভেসে এবারের বড়দিনে তাঁরা একে অপরকে উপহার দিয়েছেন যাঁর যাঁর পছন্দের কথা মাথায় রেখে। বেকহাম স্ত্রী ভিক্টোরিয়াকে দিয়েছেন ক্রিস্টালের একটি আইপড কভার। আর ম্যানইউ ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ভিক্টোরিয়ার থেকে চেয়ে নিয়েছেন একটি সোনার হেডফোন। তাঁর পরও হয়তো কেউ কেউ বলবেন ভিক্টোরিয়ার দেওয়া উপহারটিই সেরা। দাম যে এটিরই বেশি! এএফপি।ফেসবুকে প্রতিবাদমনোজ তিওয়ারি বড্ড প্রতিবাদী। আম্পায়ারের ভুল সিদ্ধান্ত নীরবে মেনে নেওয়ার লোক তিনি নন। এবার অবশ্য প্রতিবাদটা তিনি করেছেন ডিজিটাল পদ্ধতিতে! আগেরবার মাঠেই প্রতিবাদ করে জরিমানা-টরিমানা গুনতে হয়েছে। এবার রঞ্জি ট্রফিতে বেঙ্গল-রেলওয়ে ম্যাচে আম্পায়ার পশ্চিম পাঠক তাঁকে এলবিডব্লু দেন। ম্যাচ শেষে এর প্রতিবাদ করেন তিনি ফেসবুকে। ‘আরেকবার আমি আমাদের তথাকথিত অভিজাত আম্পায়ারের বাজে সিদ্ধান্তে ****’—ফেসবুকে লিখেছেন পশ্চিমবঙ্গের ব্যাটসম্যান। মিনিট বিশেক পর অবশ্য ওই স্ট্যাটাস সরিয়ে নিয়ে তিওয়ারি লিখেছেন, ‘মানের উন্নতি প্রয়োজন।’ তার পরও মনে হয় পার পাচ্ছেন না তিওয়ারি। তিওয়ারির স্ট্যাটাসকে ভালোভাবে নিচ্ছে না বোর্ড। ওয়েবসাইট। টিকিট শেষপ্রতিশোধস্পৃহা মানুষকে কতটা আবেগপ্রবণ করে তোলে? বায়ার্ন মিউনিখের সমর্থকদের কাজকারবারের প্রতি লক্ষ করলেই বুঝতে পারবেন সেটা। চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের ড্র হয়ে গেল গত পরশু। ড্রতে দেখা যাচ্ছে, শেষ ষোলোতে বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ ইন্টার মিলান। ইন্টার নামটিই তাতিয়ে তুলেছে বায়ার্ন সমর্থকদের। বায়ার্নের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ফিরতি লেগের ম্যাচটি সেই ১৬ মার্চ, মানে এখনো মাস তিনেক বাকি। অথচ শনিবার মাত্র ৬ ঘণ্টার মধ্যেই ম্যাচের ৬৬ হাজার টিকিটের সবই বিক্রি শেষ! টিকিট ক্রয়ে কেন এই হুমড়ি খেয়ে পড়া? গত মৌসুমে এই ইন্টার মিলানই যে বায়ার্নকে হারিয়ে জিতেছিল চ্যাম্পিয়নস লিগ শিরোপা। প্রতিশোধের ব্যাপার আছে না! ওয়েবসাইট।