অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যালিসের রহস্য১৫ বছর আর ২৪১টি ইনিংস পেরিয়ে এসে অপেক্ষার অবসান হলো। জ্যাক ক্যালিস দেখা পেলেন ডাবল সেঞ্চুরির। একটা ভার যেন নেমে গেল ক্যালিসের বুক থেকে, ‘একটা বোঝা নেমে গেল। আমি কেন টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি পাচ্ছি না—এই প্রশ্নের আর উত্তর দিতে হবে না।’ তা কিসে এত অনুপ্রাণিত হলেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার? ‘ইয়োহান রুপার্ট (ক্রিকেটপ্রেমী ধনকুবের, ক্যালিসের বন্ধু) আমাকে ফোন করে বলেছিল, ডাবল সেঞ্চুরি পেলে সে আমাকে ওর অসাধারণ গলফ কোর্সের আজীবন সদস্য করে নেবে’—ক্যালিসের উত্তর। গলফ প্রেম অন্তত একটা ক্রিকেটীয় ধাঁধার সমাধান করে দিল! ওয়েবসাইট।হতাশা থেকে ক্ষোভবামনের চাঁদ ধরার স্বপ্ন দেখতে নেই। সেই স্বপ্নের অনিবার্য পরিণতি—হতাশ হওয়া। টিপি মাজেম্বের সমর্থকদের একটা অংশ হয়তো এখন সেই হতাশায় পুড়ছে। ক্লাব বিশ্বকাপের ফাইনালেও দলের কাছ থেকে একটা চমক আশা করেছিল এই সমর্থকেরা। রূপকথা তো আর হররোজ হয় না। কিন্তু সেটি সমর্থকদের বোঝাবে কে? ইন্টার মিলানের কাছে হেরে যাওয়ার পর কঙ্গোর ক্লাবটির সমর্থকেরা প্রতিবাদে নেমে এসেছিল দেশটির রাস্তায়। দাঙ্গা-হাঙ্গামাই বাধিয়ে ফেলেছিল তারা। ক্ষুব্ধ সমর্থকদের ঠেকাতে পুলিশকে ঘাম ছোটাতে হয়েছে। সমর্থকদের কেউ কেউ ‘চায়নিজ গো হোম’ স্লোগানও দিয়েছে। কিন্তু হঠাৎ করে চীনের ওপর খেপে যাওয়ার কারণ কী? কারণ ফাইনালের জাপানি রেফারি। মাজেম্বের ওই সমর্থকেরা ভুল করে মনে করেছে রেফারি আসলে চীনা, তাঁর কিছু সিদ্ধান্তের প্রতিবাদেই এই স্লোগান। এএফপি।আদর্শ জুটিশোয়েব মালিকের নতুন পরিচয় পাওয়া গেল। তিনি হচ্ছেন স্বপ্নের রাজকুমার, সাদা ঘোড়ায় চেপে উড়ে এসে যিনি উদ্ধার করেছেন রাজকন্যাকে। জয় করে নিয়ে গেছেন নিজ দেশে। রাজকন্যার নাম তো বুঝতেই পারছেন—সানিয়া মির্জা। কিন্তু তাঁকে রাজকুমার বলছেন কে? সানিয়ে নিজেই। পাকিস্তানের শীর্ষ দৈনিক জংকে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় টেনিস তারকা বলেছেন, ‘আমি আমার স্বপ্নের রাজকুমারকে পেয়েছি। শোয়েবের সাধারণত্বে আমি মুগ্ধ।’ পাকিস্তানের সাবেক অধিনায়কের আরও অনেক কিছুতেই মুগ্ধ সানিয়া। যেমন সানিয়ার টুর্নামেন্টে উড়ে এসে সমর্থন দেওয়া। বৈরী দুই দেশের সীমান্তের কাঁটাতার ছিন্ন করে স্বর্গীয় সম্পর্কে বাঁধা পড়েছেন তাঁরা। সানিয়ার নিজের চোখে তাঁরা ‘আদর্শ জুটি’। ‘শোয়েনিয়া’ জুটির মঙ্গল হোক! ওয়েবসাইট।