অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবেগী মন্ত্রীক্রীড়া প্রতিবেদক  রাজনীতিবিদেরা চাইলে কী না পারেন! আর সেই রাজনীতিবিদ যদি হন মন্ত্রী মহোদয় জাতীয় কেউ, তাঁর ক্ষমতা তো অসীম! রাতকে দিন করতে না পারুন, বাংলাদেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশকে সিরিজ জিতিয়ে দিতে পারেন ঠিকই। হ্যাঁ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার কাল সেটাই করলেন বিশ্বকাপের রোড শোর উদ্বোধনী অনুষ্ঠানে। বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্যের ফিরিস্তি দিতে গিয়ে আবেগে থরথর মন্ত্রী একপর্যায়ে যা এখনো হয়নি তাই বলে ফেললেন—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ নাকি হোম সিরিজও জিতেছে! বিশ্বকাপ-রোমাঞ্চ মন্ত্রীর দৃষ্টিকেও করে দিচ্ছে রঙিন। বিশ্বকাপ উপলক্ষে দেশের যেসব স্টেডিয়ামে সংস্কারকাজ চলছে, সেগুলোয় গেলে নাকি তাঁর মনে হয় লর্ডসে পা রেখেছেন। ২০১১ বিশ্বকাপে বাংলাদেশকে শিরোপাজয়ীর বেশে দেখারও স্বপ্ন মন্ত্রীর চোখে। সে কারণেই কিনা রোড শোর স্লোগান ‘ক্যাচ বাংলাদেশ ক্যাচ’-এর ভাবানুবাদ করলেন, ‘আমরা সবাইকে ধরে ফেলব...।’আলভেজের টিপ্পনীবেচারা হোসে মরিনহো! নিশ্চয়ই বুঝতে পারছেন, স্পেন আর ইংল্যান্ড এক নয়। ইংল্যান্ডে গিয়ে নিজেকে পরিচয় করিয়ে দিয়েছিলেন ‘স্পেশাল ওয়ান’ বলে। যে কয় বছর ছিলেন, ছিলেন বিশেষ একজন হয়েই। কিন্তু স্পেনে গিয়ে কী যন্ত্রণায়ই না পড়লেন! কিছু একটা বলার সঙ্গে সঙ্গেই শুনতে হচ্ছে টিপ্পনী। ২০১০ সালটা তাঁর কেমন গেল? রিয়াল মাদ্রিদ কোচ এই প্রশ্নের উত্তরে নিজেকে ১০-এর মধ্যে ১১ নম্বর দিয়ে দিয়েছেন। অমনি কথাটা খপ করে ধরলেন বার্সেলোনার ব্রাজিলিয়ান ফুলব্যাক দানি আলভেজ। ‘আমি মরিনহোকে শ্রদ্ধা করি, নিজের ব্যাপারে উঁচু ধারণা রাখাটাকেও ভালো চোখেই দেখি’—এটা বলার পরই আসল টিপ্পনীটা কেটেছেন আলভেজ। মরিনহো নিজেকে ১০-এর মধ্যে ১১ দিলে বার্সেলোনাকে তিনি ১০-এর মধ্যে ১২ দেবেন বলে জানিয়ে দিয়েছেন। ওয়েবসাইট। আশামানুষের আশার শেষ নেই। ডেভিড বেকহামের যেমন। ৩৫ পেরিয়ে গেছেন, ক্যারিয়ারের এখন অস্তবেলা। অথচ এখনো চোখে স্বপ্ন—আবারও গায়ে তুলতে চান ইংল্যান্ড জাতীয় দলের জার্সি। এ আর নতুন কী! বেকহাম তো এই গল্প প্রায়ই শোনান। তা শোনান। তাই বলে ফ্যাবিও ক্যাপেলো তো তাঁর জন্য দরজা খুলে রাখেননি। কিন্তু বেকহাম আশার মালা গেঁথেই চলেছেন। কিন্তু গত মার্চ থেকে জাতীয় দলের বাইরে থাকা বেকহামকে ফিরতে হলে তো নিজেকে যোগ্য প্রমাণ করতে হবে। সেই আশাতেই বেকহাম আবার খেলতে চান ইউরোপিয়ান ক্লাব ফুটবলে। না, এলএ গ্যালাক্সি থেকে ধারে দুই মৌসুম খেলা এসি মিলানে আর যেতে চান না। তা হলে কোথায় যাচ্ছেন বেকহাম? ওয়েবসাইট।