অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচ্ছেদসম্পর্কটা দেড় বছর ধরেই ঝুলে ছিল। দুজনই আরেকবার চেষ্টা করেছেন জোড়া লাগাতে। কিন্তু ভাঙা মন আর ভাঙা কাচ যে জোড়া লাগে না, সেটা উপলব্ধি করতেই মার্কিন ফুটবল তারকা ল্যান্ডন ডনোভান বিবাহবিচ্ছেদ ঘটালেন অভিনেত্রী বিয়াঙ্কার সঙ্গে। ২০০৬ সালের ৩১ ডিসেম্বর বিয়ে করেছিলেন এই জুটি। আরেক ডিসেম্বরে হলো আনুষ্ঠানিক ছাড়াছাড়ি। যদিও গত বছর জুলাই থেকেই আলাদা বসবাস করছিলেন ডনোভান আর বিয়াঙ্কা। ‘আমরা দুজনই বন্ধু থেকে যাব, দুজনের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকব’—বিচ্ছেদের খবরটা কিন্তু এভাবে যুক্ত বিবৃতি দিয়েই জানিয়েছেন এঁরা। ওয়েবসাইট।পিটারসেন রাজি ননকেভিন পিটারসেন ন্যাড়া নন। কিন্তু বেলতলায় তিনি আরেকবার যাবেন না। কে হায় পুলিশি ঝামেলায় পড়তে চায়! আর তাই ল্যামবরগিনি চালানোর লোভনীয় প্রস্তাবে সোজাসুজি না বলে দিয়েছেন ইংল্যান্ডের এই তারকা ব্যাটসম্যান। কদিন আগে এই হলুদ গাড়িটা চালাতে গিয়েই তো ১০০ ডলারের আক্কেল সেলামি দিতে হলো। মেলবোর্নে খেলতে আসার পর ওই হলুদ গাড়িটায় আর চড়ছেন না বলেই জানালেন পিটারসেন, ‘আমি হলুদ গাড়িটা চালানোর প্রস্তাব পেয়েছিলাম। ৩০ বছর বয়সী আরেকজন যা করত, আমিও তা-ই করেছি। গাড়ি চালিয়েছি। কিন্তু মাত্র কয়েক কিলোমিটার বেশি জোরে চালানোর জন্য তো পুলিশ ধরল। এ ধরনের ঘটনা কে ঘটাতে চায় বলুন!’ ওয়েবসাইট।ফিরাও মোরেএবার ফিরাও মোরে। আকুতিটা শুধু কবির নয়, রোনালদিনহোর। শোনা যাচ্ছে, এসি মিলানের এই ব্রাজিলিয়ান তারকা নাকি ফিরে যেতে চান উৎসে। ১৯৮৭ সালে মাত্র সাত বছর বয়সে গ্রেমিওর যুবদলে নাম লেখানোর পর ২০০১ পর্যন্ত খেলেছেন সেখানেই। নিজের প্রথম ক্লাবে রোনালদিনহো ফিরে যাচ্ছেন বলে খবরটির উৎস খোদ ব্রাজিলিয়ান ক্লাবটির প্রেসিডেন্ট। মিলানের সবুজ সংকেত পেলেই রোনালদিনহো ব্রাজিলে ফিরবেন বলে জানিয়েছেন পাওলো ওদোন, ‘গ্রেমিও আর রোনালদিনহোর পক্ষ থেকে সবকিছু প্রস্তুত। এখন ইতালিয়ান ক্লাবটি থেকে ওকে ছাড়পত্র পেতে হবে। সবচেয়ে বড় ব্যাপার হলো, রোনালদিনহো গ্রেমিওতে ফিরতে চায়। এখানেই তো ওর বাড়ি, এখানেই ও ফুটবল শিখেছে।’ ওয়েবসাইট।