অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলমে জবাবযখন মাঠে ছিলেন, অস্ট্রেলিয়ানদের স্লেজিংয়ের শিকার হয়েছেন তিনিও। তবে তখন সুযোগ ছিল মাঠেই সবকিছুর জবাব দেওয়ার। হয় মুখে, না হয় ব্যাট-বলে অস্ট্রেলিয়ানদের স্লেজিংয়ের জবাব দিতে পারতেন ইংলিশ অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ। চোটের কাছে হেরে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। কিন্তু সবকিছু তো দেখছেনই। দেখেছেন পার্থে ইংলিশ ক্রিকেটারদের অস্ট্রেলিয়ানদের স্লেজিংয়ের করুণ শিকার হতে। এগুলো তাঁর সহ্য হচ্ছে না। তবে জবাব তিনি ঠিকই দিচ্ছেন। ফ্লিনটফের নতুন অস্ত্র লেখনী। সেই অস্ত্রেই দিচ্ছেন জবাব। নিউজ অব ওয়ার্ল্ড-এ নিজের কলামে ফ্লিনটফ লিখেছেন, ‘পার্থে অস্ট্রেলিয়া স্লেজিংয়ের নামে সীমা অতিক্রম করে গেছে। এটা আসলে খিস্তিখেউর।’ ওয়েবসাইট।ল্যাম্পার্ড প্রশস্তিভালো খেলোয়াড়ের প্রশংসা সবাই করেন। আর বক্তা যদি হন কোনো ক্লাবের কোচ এবং খেলোয়াড়টি যদি হয় তাঁরই দলের, হলে তো কথাই থাকে না! চেলসির মিডফিল্ডার ফ্রাঙ্ক ল্যাম্পার্ড কোন মাপের খেলোয়াড় সেটা এই দুনিয়া জানে। তবে চেলসির কোচ কার্লো আনচেলত্তির কাছে ল্যাম্পার্ডের আসন অনেক উচ্চতায়। তাঁর সঙ্গে অন্য কারও তুলনা হয় না! চেলসির ইতালিয়ান কোচ বলেছেন, ‘ল্যাম্পার্ডের জায়গা নিতে সক্ষম বাজারে এমন কোনো খেলোয়াড় নেই।’ ইংলিশ এই মিডফিল্ডার চেলসির হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন সেই ২৮ আগস্ট। তারপর থেকেই চোটের কারণে মাঠের বাইরে। সুস্থ ল্যাম্পার্ডকে আর্সেনালের বিপক্ষে তাতিয়ে তুলতেই কি আনচেলত্তির এই প্রশংসাবান? ওয়েবসাইট। অনাকাঙ্ক্ষিত শ্রেষ্ঠত্বক্যারিয়ারে ২০১০ সালটা দেখতে চান না, পারলে মুছে দেবেন—ক্রীড়াজগতে এমন কে কে আছেন বলতে পারেন? টাইগার উডস আর রিকি পন্টিংকে তো পাবেনই। অবৈধ প্রেমের কেলেঙ্কারিতে পরে বউ গেছে, কতক স্পনসরের সঙ্গে চুক্তি বাতিল হয়েছে, হয়েছে আর্থিক ক্ষতি। এর পর কেটেছে ক্যারিয়ারের প্রথম শিরোপাহীন বছর। পন্টিংয়ের বেলায় ব্যাপারটা একটু অন্য রকম। খেলার বাইরের কোনো বিতর্ক তাঁকে ঘিরে ধরেনি। ভারতে গিয়ে হেরে এসেছেন, চলমান অ্যাশেজেও বাজে অবস্থা অস্ট্রেলিয়ার। প্রশ্ন উঠেছে তাঁর অধিনায়কত্ব নিয়ে। উডস আর পন্টিংয়ের এই জ্বালাটা আরও বাড়ার কথা একটা সেরা হওয়ার খবর শুনে। মিডিয়ার বহুল আলোচিত তালিকায় এক ও তিন নম্বরে আছেন এ দুজন। তবে বলাই বাহুল্য, এটি নিন্দা ও সমালোচনার কারণে! ওয়েবসাইট।