অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পন্টিং’ ঘোষ!অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা। ভাবছেন নন্দ ঘোষের জায়গায় রিকি পন্টিং এলেন কী করে? নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। না! অস্ট্রেলিয়ার নন্দ ঘোষ এখন পন্টিংই। বলা যায় নন্দ ঘোষের দায়িত্ব ‘নিষ্ঠার’ সঙ্গে পালন করছেন অস্ট্রেলীয় অধিনায়ক। আসলে পন্টিংয়ের ওপর ভীষণ খাপ্পা দেশটির ক্রিকেট সমর্থকেরা। সেই ক্ষোভের আগুন জ্বলছে টুইটারসহ বিভিন্ন সামাজিক ওয়েবসাইটেও। চতুর্থ টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর অস্ট্রেলিয়ায় পুরো টুইটার হয়ে যায় পন্টিংবিরোধী কৌতুকের ক্ষেত্র। শেভ করতে গিয়ে গাল কেটে ফেলা, কফির তিক্ত স্বাদ, পার্কিং-সমস্যা থেকে শুরু করে কুইন্সল্যান্ডের বন্যা, হাওয়াই দ্বীপপুঞ্জের বিরূপ আবহাওয়া এমনকি জলবায়ু পরিবর্তন—সবকিছুর জন্যই পন্টিংকে দায়ী করছে অস্ট্রেলীয়রা! এক মহিলা এমন বার্তাও লিখেছেন, পন্টিংয়ের কারণে তাঁর সংসারই ভেঙে যাওয়ার উপক্রম। খেলা দেখার পর স্বামীর মেজাজ নাকি এতটাই খিটখিটে হয়ে গেছে! ওয়েবসাইট।জেলঅপরাধীর শাস্তি হওয়া উচিত দৃষ্টান্তমূলক। অপরাধ করতে যাওয়ার আগে দুষ্কৃতকারীরা যেন নিজের কথাও সাতবার ভাবে। টোগোর টিম বাসে ভয়াবহ হামলা চালানো সন্ত্রাসীকে সে রকম শাস্তিই দিয়েছেন অ্যাঙ্গোলার আদালত। হামলাকারী জোয়াও অ্যান্তোনিও পাউতির ২৪ বছরের জেল হয়েছে। কে জানে, পাক্কা দুই যুগ লাল দালানবাসের পরও কি এই জীবনে মুক্ত হাওয়া সেবনের সময় তাঁর হবে কি না! গত জানুয়ারিতে আফ্রিকান নেশনস কাপ খেলতে আসা টোগোর টিম বাসে সন্ত্রাসী হামলা চালানো হয়। তাতে ঘটনাস্থলেই মারা যান দুজন। টোগোর গোলরক্ষক ফিরে আসেন মৃত্যুদুয়ার থেকে। বিচার হয়েছে এক পাউতিরই। হামলায় পাউতির সহযোগী কেউ ছিল কি না সেটা নিশ্চিত নয়, তবে ড্যানিয়েল সিম্বা নামের আরেকজন হামলায় সম্পৃক্ত বলে সন্দেহ করা হচ্ছে। এএফপি।বিয়েলসা এখনোপদত্যাগের ঘোষণা দিয়েছেন মাস দেড়েক হয়ে গেল। অথচ মার্সেলো বিয়েলসা এখনো চিলির জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করে যাচ্ছেন! চিলির হয়ে এই কাজটা তাঁকে চালিয়ে যেতে হবে অন্তত আগামী ২২ জানুয়ারি পর্যন্ত। ওই দিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ, সে কারণেই এখনো চিলির কোচ তিনি। কিন্তু এমনও হতে পারে, পদত্যাগের সিদ্ধান্তটাই পাল্টে ফেললেন বিয়েলসা! যাঁর কারণে পদত্যাগের ঘোষণা, বিতর্কে জড়িয়ে সেই জর্জ সেগোভিয়ারই তো আর চিলির ফুটবল ফেডারেশনের সভাপতি থাকছেন না! ফেডারেশনের নির্বাচন আগামী মাসেই। গত মাসে ফেডারেশনের নির্বাচনে শুভাকাঙ্ক্ষী হ্যারোল্ড মাইনে নিকোলাসের প্রচারণায় অংশ নেন বিয়েলসা। কিন্তু নিকোলাসকে হারিয়ে নির্বাচনে জিতে যান স্প্যানিয়ার্ড বংশোদ্ভূত সেগোভিয়া। রয়টার্স।