অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলের হয়েজিগীষা আর জিঘাংসা—অ্যালেক্স ফার্গুসনের বর্ণাঢ্য ক্যারিয়ারে চালিকাশক্তি এ দুটি। তাঁর অর্জন আর সাফল্যের প্রেরণাও। এত দিন ম্যানচেস্টার ইউনাইটেড কোচের তীব্র জয়ের ইচ্ছা আর প্রতিশোধস্পৃহা শুধু ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোই দেখে এসেছে। এবার তা দেখল দ্বিতীয় বিভাগের দল প্রেস্টন নর্থ এন্ডও। প্রেস্টনের সঙ্গে কোনো ম্যাচ-ট্যাচ খেলেনি ম্যানইউ। প্রেস্টন ফার্গুসনের এই রূপ দেখেছে তাঁর ছেলে ড্যারেন ফার্গুসনকে বরখাস্ত করায়। ফার্গুসন ছেলের বরখাস্ত হওয়ার প্রতিশোধ নিলেন প্রেস্টনে ধারে যাওয়া ম্যানইউর সব খেলোয়াড়কে চেয়ে পাঠিয়ে। ফার্গুসনের এই বার্তা পেয়ে ‘শোকস্তব্ধ’ প্রেস্টন। ‘এটা আমাদের কাছে একটা আঘাত’—বলেছেন প্রেস্টন চেয়ারম্যান মরিচ লিন্ডসে। ওয়েবসাইট। ঢুসের দণ্ডজিনেদিন জিদান ২০০৬ বিশ্বকাপের ফাইনালে মার্কো মাতেরাজ্জিকে ঢুস দেওয়ার পরই বোঝা গিয়েছিল, আগামী ফুটবল পৃথিবীর জন্য কী ক্ষতিকর দৃষ্টান্তই তিনি রেখে গেলেন। এখন তিরিক্ষি মেজাজের ফুটবলাররা মাঠে কিছু হলেই শিং গজানো বাছুরের মতো ঢুস দিতে চায়। শুধু প্রতিপক্ষ ফুটবলারই তো নন, রেফারি পর্যন্ত ঢুসের শিকার হচ্ছেন। এই যেমন গত মঙ্গলবার আর্জেন্টাইন ক্লাব এস্তুদিয়ান্তেসের স্ট্রাইকার নেলসন সামবুয়েজা ঢুস দিতে চাইলেন রেফারি রাফায়েল মেদিনাকে। তবে জিদানের মতো শুধু লাল কার্ডেই প্রায়শ্চিত্ত শেষ হয়নি সামবুয়েজার। রেফারিকে ঢুস দিতে যাওয়ার জ্বালাটা বুঝছেন পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়ে। ঘটনাটা ঘটেছে মেক্সিকো সিটিতে এস্তুদিয়ান্তেস অ্যাটলাসের মধ্যকার ম্যাচে। ওখানে চলছে চার দলের একটি টুর্নামেন্ট। এএফপি।