অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুবেশী রোমিওকথায় বলে ‘বাপ কা বেটা’। সেটাই হচ্ছে রোমিও বেকহাম। না, ফুটবল-প্রতিভার কথা হচ্ছে না, কথা হচ্ছে বেকহামের আট বছর বয়সী ছেলের ফ্যাশন নিয়ে। শীর্ষস্থানীয় সাময়িকী জিকিউ সম্প্রতি ব্রিটেনের সবচেয়ে সুবেশী পুরুষদের একটা তালিকা দিয়েছে। সেখানে জনপ্রিয় শিল্পী, তারকা, রাজনীতিবিদদের ভিড়ে আছে রোমিওর নামও। তালিকায় অবশ্য ২৬ নম্বরে বেকহাম-তনয়। তালিকায় প্রথমবারের মতো নাম উঠেছে তার। প্রথমবারের মতো সুবেশীর তালিকায় আছেন দুই রাজপুত্র উইলিয়াম ও হ্যারিও। শীর্ষে অবশ্য অভিনেতা অ্যারন জনসন। রোমিও সুবেশীর তালিকায় পেছনে ফেলে দিয়েছে উইলিয়াম আর অভিনেতা জুড লকেও। ওয়েবসাইট।অনাহূত!‘ও এখানে কেন?’ দলের বাইরে ছিটকে যাওয়া রিকি পন্টিংয়ের ড্রেসিংরুমে থাকা নিয়ে এমন প্রশ্ন করাটা একটু রূঢ়ই হয়ে যাবে। কিন্তু সেসবের ধার ইয়ান চ্যাপেল ধারেননি। সাবেক অস্ট্রেলীয় অধিনায়ক পন্টিংয়ের উপস্থিতিকে প্রশ্নবিদ্ধ করে বলেছেন, ‘অস্ট্রেলিয়া দলে এমন কারও থাকা উচিত ছিল যে বলবে, “দ্যাখো রিকি, তুমি এই ম্যাচের অধিনায়ক নও, অধিনায়ক মাইকেল ক্লার্ক”।’ এত দিন ধরে দলটার অধিনায়ক। চোট না পেলে এই ম্যাচে মাঠেই থাকতেন। দলের দুঃসময়ে পন্টিং নিজে থেকে দেখভাল করছেন সবার। কিন্তু চ্যাপেল মনে করেন, সেটা না করলেই ভালো হতো। ক্লার্ক নিজের মতো করে সিদ্ধান্ত নিতে পারতেন। ওয়েবসাইট।ফিরিয়ে দাওএক কোটি পাউন্ড অনেক টাকা। কিন্তু ততটা নয়, যেটা দিয়ে কিনে নেওয়া সম্ভব মাতৃহূদয়। ক্রিস্টিয়ানো রোনালদো এখন সেটাই টের পাচ্ছেন। তাঁর ছেলের মা যে কে, সেটা নিয়ে এখনো রহস্যই থেকে যাচ্ছে। মাস কয়েক আগে রিয়াল মাদ্রিদের তারকা উইঙ্গার স্বীকার করেন, তিনি পুত্রসন্তানের জনক। ছেলের মা কে, সেটি জানাতে রাজি হননি। পরে খবর বেরোয়, এক কোটি পাউন্ড দিয়ে নাকি ২০ বছর বয়সী অজ্ঞাতনামা ওই তরুণীর মুখ বন্ধ করে দিয়েছেন রোনালদো। কিন্তু মাতৃহূদয় সন্তানের জন্য কাঁদবেই। এখন শোনা যাচ্ছে, ওই তরুণী নাকি টাকা ফিরিয়ে দিতে রাজি। বিনিময়ে ফিরে চান সন্তানকে। রোনালদোকে মাঝেমধ্যে ফোন করে নাকি কান্নাকাটিও করছেন ওই তরুণী। ওয়েবসাইট।