অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেফাঁস মন্তব্যটুইটার বা ফেসবুকে কোনো মন্তব্য করার আগে ভেবে নেবেন। কে জানে, এর জন্য আপনার চাকরিও যেতে পারে। যেমন হারিয়েছেন মারভিন মরগ্যান। ইংলিশ ফুটবলের চতুর্থ বিভাগের দল অ্যালডারশটের এই খেলোয়াড়কে দলবদলের বাজারে তুলে দিয়েছে তাঁর ক্লাব। অপরাধ, মরগ্যান টুইটারে মন্তব্য করেছিলেন, তিনি চান সমর্থকেরা মরে যাক! ঘটনার শুরু গত সোমবার। লিগের ম্যাচে বাজে খেলেছেন মরগ্যান। তাঁকে তুলে নেন কোচ। সে সময়ই সমর্থকেরা দুয়ো দেয়। তারই পাল্টা জবাবে টুইটারে মরগ্যানের অভিসম্পাত। আর যায় কোথায়। সঙ্গে সঙ্গে ক্লাব তাঁকে নিষিদ্ধ করেছে, কেটে নিয়েছে দুই সপ্তাহের বেতন। সিদ্ধান্ত নিয়েছে, অ্যালডারশটে আর জায়গা নেই তাঁর। এএফপি।রোনালদিনহোর রাগএই যুগে আবেগের চেয়ে টাকার মূল্য অনেক বেশি। এসি মিলান নাকি রোনালদিনহোর আবেগের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে তাদের লাভক্ষতির হিসাবকেই। ব্রাজিল তারকা ফিরে যেতে চান তাঁর প্রথম ক্লাব গ্রেমিওতে। খবরটা ছিল প্রায় পাকা, গ্রেমিও সইও করিয়ে ফেলেছে এই প্লে-মেকারকে। কিন্তু ইংলিশ ক্লাব ব্ল্যাকবার্ন রোভার্সের প্রস্তাবটি লোভনীয় মনে হচ্ছে মিলানের কাছে। এ নিয়েই দোটানায়। রোনালদিনহো ব্রাজিলে ফিরেছেন আগেই। এখন থিতু হওয়ার অপেক্ষা। গ্রেমিওর সঙ্গে চুক্তি না করে দর-কষাকষি তিনি কেন করলেন? কারণ নাকি মিলান। ‘গ্লোবো টিভি’র সঙ্গে কথা বলতে গিয়ে মিলানের বিরুদ্ধে ক্ষোভ ঝেড়েছেন ৩০ বছর বয়সী তারকা, ‘আমি তো আর নিলামে তোলা কোনো দ্রব্য নই। আমি কত টাকা চাইছি সেটা সমস্যা নয়, সমস্যা হলো মিলান কতটা চাইছে।’ ওয়েবসাইট। হতাশা-আশাএকের পর এক ম্যাচ হারছে চেলসি। নীল দলের ড্রেসিংরুম এমন হারের সঙ্গে পরিচিত ছিল না আগে। যাঁর দুর্দান্ত পারফরম্যান্সে মৌসুমের শুরুতেই টগবগিয়ে ঘোড়া ছুটিয়েছিল চেলসি, সেই দিদিয়ের দ্রগবার বুকটা ফেটে যাচ্ছে। দল-অন্তঃপ্রাণ আইভরিয়ান স্ট্রাইকার দায় নিচ্ছেন নিজের কাঁধেই। বলছেন, তাঁর শারীরিক সমস্যায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ছে। ইনজুরির সঙ্গে তো নিত্য বসবাস। গত নভেম্বরে শরীরে বাসা বেঁধেছিল ম্যালেরিয়াও। তা থেকে সেরে উঠে মাঠে নামছেন মনের জোর নিয়ে। কিন্তু মনের জোরেই কি আর সব হয়! অসহায়ের মতো তাই সেদিন স্বীকার করলেন, শতভাগ ফিটনেস এখনো ফিরে পাননি। তবে এই পর্যায়ে চেলসির যে হতশ্রী চেহারা, এটির নাকি অনেকটাই মিল গত মৌসুমের সঙ্গে। সুতরাং আশা এখনো আছে! ওয়েবসাইট।