অন্যকলাম
লেখাটাও শেষআর কত? টাইগার উডসের দুঃসংবাদ কি শেষ হওয়ার নয়! আচমকা এক ঝড়ে সংসার গেছে। ফর্ম গেছে। বাতিল হয়ে যাচ্ছে একের পর এক স্পনসরশিপ চুক্তি। এই দুঃস্বপ্নের যাত্রার মধ্যেও গলফ ডাইজেস্টে নিয়মিত মাসিক কলাম লিখে যাচ্ছিলেন উডস। কিন্তু এবার কলাম লেখাটাও বন্ধ করতে হচ্ছে তাঁকে! প্রায় ১৬ লাখ প্রচারসংখ্যার গলফ ডাইজেস্টে অন্তত। উডসের শেষ কলামটি ছাপা হবে আগামী ফেব্রুয়ারি সংখ্যায়। ‘আমরা বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি’—গলফ ডাইজেস্টের সঙ্গে যৌথ বিবৃতিতে বলেছেন উডস। না, সেই ১৯৯৭ মাস্টার্স সিরিজের শিরোপা জয়ের পর সৃষ্ট সম্পর্কটা একেবারেই শেষ হয়ে যাচ্ছে না। সুদিন ফিরলে আবার হয়তো...। ওয়েবসাইট।লেখিকা সেলেসতাঁর জীবনের গল্পটাই উপন্যাসের মতো। ক্যারিয়ারের উত্থানপতন তো আছেই, বাড়তি মসলা হিসেবে আছে উন্মাদ সমর্থকের হাতে ছুরিবিদ্ধ হওয়ার ঘটনাও। সাবেক টেনিস তারকা মনিকা সেলেস উপন্যাস লিখতে চাইলে নিজের জীবনে ঘটে যাওয়া উপাদানগুলোই মিশিয়ে দিতে পারেন। করছেনও তাই। দি একাডেমি নামের একটি সিরিজই শুরু করতে চলেছেন। অভিজাত এক একাডেমির উঠতি তারকাদের জীবন নিয়ে গল্প। সেটাই ধারাবাহিক উপন্যাস বের করবে ব্লুমসবুরির মতো খ্যাতনামা প্রতিষ্ঠান। এরই মধ্যে ৩৭ বছর বয়সী ন’টি গ্র্যান্ড স্লামের মালিক চুক্তিবদ্ধও হয়েছেন। তবে কিশোর-পাঠকেরা সম্ভবত বঞ্চিত হতে যাচ্ছে সেলেসের সাহিত্যের রস আস্বাদনে। সিরিজটি যে হবে শুধু প্রাপ্তবয়স্কদের জন্য! ওয়েবসাইট।কফি-দূত পেলেঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। পেলে-ম্যারাডোনাকে যেমন কোনো শুভেচ্ছা সফরে গেলেও ফুটবলে দু-চারটা লাথি মেরে দেখাতেই হয়। আগামী মার্চে ভিয়েতনাম সফরে যাচ্ছেন পেলে। কিন্তু ওই সফরে ফুটবল-সংক্রান্ত কিছু হবে না বলেই জানানো হয়েছে। পেলে যে যাচ্ছেন কফি-উৎসবে যোগ দিতে। বিশ্বে সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী দেশ ব্রাজিল। পেলে আবার তাঁর দেশের কফি-দূত। ভিয়েতনামের ওই উৎসবে সেমিনার, গানের অনুষ্ঠান যা-ই হোক, সব হবে কফি নিয়েই। বিশ্বের প্রথম কফি জাদুঘরও উদ্বোধন করা হবে ওই সময়। কিন্তু পেলেকে ওই সফরে ফুটবলে লাথি মারতে দেখলে অবাক হবেন না। স্বর্গে গেলেও যে ঢেঁকি ধানই ভানে! ওয়েবসাইট।