অন্যকলাম
আহ্ ঘুম!ঘুমকাতুরে বলে মা-বাবার বকা খান? কিংবা বউয়ের ঝাড়ি? তাঁদের ডেকে এ খবরটি পড়িয়ে দিন। ঘুমের চেয়ে বড় আর কী আছে বলুন! সদ্য সমাপ্ত অ্যাশেজের সর্বোচ্চ উইকেটশিকারি জেমস অ্যান্ডারসনও বলছেন, অ্যাশেজ জয়ের পর করণীয়র তালিকায় তিনি সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন ঘুমকেই। বাকিদের ঝোঁক যখন যখন নাচ-গান-পানীয় নিয়ে পড়ে থাকার দিকে, এই পেসার বলছেন, ‘আমি প্রথম যে কাজটা করেছি, সেটা হলো ঘুম। সফরটা অনেক ব্যস্ত সূচির ছিল। শরীরের ওপর অনেক ধকল গেছে। তাই আমাদের হাতে ট্রফি তুলে দেওয়ার পর মাঠে তখন কিছুটা আনন্দ-ফুর্তি করেছি। কিন্তু এরপর সুযোগ পেতেই ঘুমিয়ে নিয়েছি আধঘণ্টার মতো।’ ওয়েবসাইট।রহস্যময় অসুখকী যে অসুখ হয়েছে, চিকিৎসকেরা নিশ্চিত নন। বার্তা সংস্থার খবরের শিরোনাম তাই ‘রহস্যময়’ রোগে আক্রান্ত ড্যানিয়েল ভেট্টোরি। শিরোনাম দেখে যতটা ভয়াবহ মনে হচ্ছে, আসল ব্যাপারটি অতটা মারাত্মক নয়। গতকালও হ্যামিল্টন টেস্টে বোলিং করেছেন ২২ ওভার। কিন্তু দেখেই বোঝা যাচ্ছিল, কিউই অধিনায়ক অস্বস্তি বোধ করছেন। ভেট্টোরির রক্ত পরীক্ষাও করানো হয়েছে। দলের ম্যানেজার ডেভ কুরি নিশ্চিত করেছেন এই খবর। তবে একটা গুঞ্জন ছড়িয়েছে, ভেট্টোরি ম্যালেরিয়ায় আক্রান্ত। কিছুদিন আগে বাংলাদেশ-ভারত সফর করে গেছেন। উন্নত বিশ্বের চোখে যেটি ‘মশকরাজ্য’। তবে কুরি এই গুঞ্জন অস্বীকার করে বলেছেন, ভেট্টোরি ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন কিনা, সেটি জানা যাবে রক্ত পরীক্ষার ফল পাওয়ার পর। রয়টার্স।ভুয়া অপহরণব্রাজিলের ফুটবলে অপহরণের ঘটনা নতুন নয়। তবে এই অপহরণের কতটি আসল কতটি বানোয়াট, এখন সেই সন্দেহই জাগছে। অপহরণের নাটক সাজানোর জন্য রিওর ক্লাব বোটাফোগোর এক ফুটবলারের ছয় মাসের জেলও হয়ে যেতে পারে বলে খবর এসেছে। সোমালিয়া নামের ওই ফুটবলার অনুশীলন থেকে বাঁচতে অজুহাত দিয়েছিলেন ছিনতাই-অপহরণের। সময়মতো অনুশীলনে হাজির দিতে না পারার কারণ হিসেবে ক্লাব কর্তৃপক্ষকে জানিয়েছিলেন, আসার পথে তিনি অস্ত্রধারী সন্ত্রাসীদের কবলে পড়েন। পরে পুলিশ ভিডিও ফুটেজ খতিয়ে দেখে সোমালিয়া আসলে মিথ্যা কথা বলেছেন। এ ধরনের প্রতারণার জন্য শাস্তি পেতে পারেন সোমালিয়া। এএফপি।