অন্যকলাম
অ্যাশেজের পরগত আসরে হট ফেবারিট হয়েও শিরোপা জিততে পারেনি। অস্ট্রেলিয়ার জন্য এবারের এশিয়ান কাপ ফুটবলে শিরোপা জয়ের তাগিদ তো থাকবেই। বাড়তি রসদ জোগাচ্ছে অ্যাশেজ। অ্যাশেজে দলের ভরাডুবিতে অস্ট্রেলিয়া ফুটবল দলও হতাশ। সকারুদের অধিনায়ক লুকাস নিল তাই সতীর্থদের এই বলে অনুপ্রাণিত করছেন, এশিয়ান কাপে অস্ট্রেলিয়ার হূতগৌরব পুনরুদ্ধার করতেই হবে, ‘সব ধরনের খেলাতেই আমরা গর্বিত এক জাতি। হ্যাঁ, আমরা অবশ্যই অস্ট্রেলিয়ার ক্রীড়াগৌরব পুনরুদ্ধার করতে চাই। তবে সেটি অবশ্যই ফুটবল থেকে। তবে এই মুহূর্তে আমরা ক্রিকেট নিয়ে ভাবছি না।’ তা না ভাবলেও পুরো দেশ যে তাদের শিরোপা জয়ের দিকে উন্মুখ হয়ে আছে, নিল সেটা হাড়ে হাড়েই টের পাচ্ছেন। এএফপি। ইতিহাসের সেরা!ফিফা-ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় নাম নেই। সুতরাং ক্রিস্টিয়ানো রোনালদো ২০১০ সালের বর্ষসেরা হতে পারছেন না, নিশ্চিত। বর্ষসেরা হতে না পারুন, তাই বলে ইতিহাসের সেরা ফুটবলার হতে তো বাধা নেই! নেই বলেই জর্জ মেন্দেস দাবি করে বসলেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদোই ফুটবল ইতিহাসের সেরা ফুটবলার।’ পর্তুগিজ এই ফুটবল এজেন্ট ক্রিস্টিয়ানোরও এজেন্ট। তাঁর দৃঢ়বিশ্বাস, ফুটবলের দক্ষতায় পেলে, ম্যারাডোনা এমনকি বর্তমানের প্রতিদ্বন্দ্বী মেসিকেও ছাপিয়ে গেছেন রোনালদো। স্বদেশি হিসেবে ক্রিস্টিয়ানোর প্রশংসাপর্বে হোসে মরিনহোর প্রশংসা করাটাও তাঁর কর্তব্যের মধ্যেই পড়ে! কর্তব্যসচেতন মেন্দেস মরিনহোকে আরেকবার বিশ্বসেরা কোচ দাবি করে বলেছেন, ‘৫০০ বছরের মধ্যেও তাঁর মতো একজনকে দেখতে পাব না আমরা।’ ওয়েবসাইট।তাহলে ফ্ল্যামেঙ্গো?রোনালদিনহোর দলবদলের নাটক চলছেই। নাটক না বলে এখন প্রহসন বলাই ভালো। ব্ল্যাকবার্ন রোভার্স দাবি করছে, রোনালদিনহোর সঙ্গে তাদের আলাপ-আলোচনা চলছে; রোনালদিনহো নিজে বলছেন, তিনি গ্রেমিওর। ওদিকে এসি মিলান বলছে, রোনালদিনহো যাচ্ছেন ফ্ল্যামেঙ্গোতে! ফ্ল্যামেঙ্গোর নাম তুলেছেন মিলানের ভাইস প্রেসিডেন্ট আদ্রিয়ানো গ্যালিয়ানি, ‘আমার ধারণা, রোনালদিনহোর ফ্ল্যামেঙ্গোতে খেলার সম্ভাবনা ৯৯.৯ শতাংশ।’ তাঁর এই কথাকে গুরুত্ব দিতেই হবে। রোনালদিনহোকে কোন ক্লাবে মিলান বেচবে, সেটি গ্যালিয়ানির সিদ্ধান্তের ওপরই নির্ভর করে অনেকটাই। গ্যালিয়ানি এরই মধ্যে রিওতে এসে ফ্ল্যামেঙ্গোর প্রেসিডেন্ট প্যাট্রিসিয়া আমোরিমের সঙ্গে আলোচনাও করেছেন। আলোচনার পরই তাঁর ওই মন্তব্য। ওয়েবসাইট।