অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিস্টিয়ানের সমস্যাকঠিন সমস্যায় পড়েছেন ড্যানিয়েল ক্রিস্টিয়ান, সমস্যার নাম ‘এত টাকা লইয়া কী করিব!’ চেখের পলকে ভাগ্য বদলে গেছে অস্ট্রেলীয় অলরাউন্ডারের, মিনিট তিনেকের মধ্যে হয়ে গেছেন কোটিপতি। ঘরোয়া ক্রিকেটের মাঝারি মানের অলরাউন্ডারকে ৯ লাখ ডলারে কিনে ক্রিকেট-বিশ্বকে চমকে দিয়েছে ডেকান চার্জার্স। তবে সবচেয়ে বেশি চমকে গেছেন ক্রিস্টিয়ান নিজে, ‘পুরো ক্যারিয়ারেই এই টাকা আয় করতে পারলে মোটামুটি খুশি থাকতাম। ৯ লাখ ডলার...বর্ণনার ভাষা নেই। জানি না এই টাকায় কী করব, আমি আসলে এখনো হজমই করতে পারছি না!’ ওয়েবসাইট।ছাঁটাইএই জগতে একটা চাকরি জোগাড় করা কঠিন কাজ। কিন্তু ঘটনাটা যদি এমন হয়, চাকরি পাওয়ার মাত্র ২৪ দিন পরই হাতে উঠে গেল ছাঁটাইয়ের চিঠি! বেচারা জর্ন অ্যান্ডারসেনের হলো এমন তিক্ত অভিজ্ঞতাই। মেইঞ্জের সাবেক এই কোচ গ্রিক সুপার লিগের দল লারিসার দায়িত্ব নেন গত ১৬ ডিসেম্বর। ব্যর্থতার দায়ে গত রোববারই এই নরওয়েজিয়ানকে করা হয়েছে বরখাস্ত। লারিসার মতোই বেহাল দশা অ্যাঙ্গোলা জাতীয় দলের। গত এক বছরে এরই মধ্যে তিনজন কোচকে ছাঁটাই করেছে। দুই বছরের চুক্তিতে এবার চতুর্থ কোচ হিসেবে লিটো ভিদিগালকে নিয়োগ দিয়েছে তারা। দেখা যাক, ভিদিগালের চাকরি কত দিন থাকে! ওয়েবসাইট।