অন্যকলাম
সভাপতির ক্ষোভক্রীড়া প্রতিবেদকবিসিসিআইর কাছে একটা গোপন অনুরোধ ছিল বিসিবির—এবার আইপিএলে যেন বাংলাদেশের অন্তত চারজন ক্রিকেটারের খেলার ব্যবস্থা করে দেওয়া হয়। কিন্তু নিলাম শেষে দেখা যাচ্ছে আইপিএলে বাংলাদেশের সবেধন নীলমণি সাকিব আল হাসান! অনুরোধ না রাখায় ভারতীয় বোর্ডের ওপর কিছুটা ক্ষুব্ধ হয়ে থাকতে পারেন বিসিবির সভাপতি আ হ ম মোস্তফা কামাল। কাল বিশ্বকাপ স্পনসর ঘোষণার সংবাদ সম্মেলনে সেই ক্ষোভটাই ধরা পড়ল তাঁর কণ্ঠে, ‘আইপিএলের কেউ তামিমকে ডাকেনি! শুধু সাকিবই আছে আমাদের...। আমরাও ভবিষ্যতে আইপিএলের মতো কিছু করব। বিশ্বের সব দেশের খেলোয়াড় আমাদের দেশে খেলতে আসবে। ভারত পারলে আমরা কেন পারব না?’ওয়েব-সাইটেআবার আলোচনায় হাওয়ার্ড ওয়েব। গত বিশ্বকাপের ফাইনালে কার্ড দেখানোয় রেকর্ড করে বসা এই ইংলিশ রেফারিকে টুইটারে দেখা যাচ্ছে ম্যানইউয়ের জার্সি পরা অবস্থায়! কদিন আগে এফএ কাপে মুখোমুখি হয়েছিল ম্যানইউ-লিভারপুল। ম্যাচের প্রথম মিনিটে লিভারপুলের বিরুদ্ধে পেনাল্টির সিদ্ধান্ত দিয়েছিলেন ওয়েব। ওই পেনাল্টিই কার্যত ফল নির্ধারক হয়ে গেছে। এ নিয়ে লিভারপুল সমর্থকদের ক্ষোভ থাকতেই পারে। ক্ষোভ প্রকাশে তাঁর গায়ে ম্যানইউয়ের জার্সি পরিয়েও দিতে পারে। কিন্তু এই কাণ্ড কোনো সাধারণ সমর্থক নন, করেছেন রায়ান বাবেল। শুধু এই ছবিই নয়, লিভারপুল মিডফিল্ডার নিচে মন্তব্য করেছেন, ‘এই তাহলে সেরা রেফারির নমুনা?’ আচরণবিধি ভাঙায় শাস্তির মুখে পড়েছেন বাবেল। ওয়েবসাইট।সাংঘাতিক সাংবাদিকগত বিশ্বকাপের পর উত্তর কোরিয়ার ফুটবলারদের নিয়ে অনেক ধরনের খবরই বেরিয়েছে। কারও নাকি ফাঁসি হচ্ছে, কারও যাবজ্জীবন কারাদণ্ড। কাউকে শাস্তি হিসেবে কাজ করতে হচ্ছে শ্রমিক হিসেবে। যদিও ফিফা পরে এর সত্যতা খুঁজে পায়নি। কিন্তু সাংবাদিকদের যে বিরাম নেই। এবার এশিয়ান কাপে উত্তর কোরিয়াকে পেয়ে মওকা বুঝে একের পর এক প্রশ্নবাণ ছোড়া হচ্ছে। এমনিতেই সংবাদ সম্মেলনে কোচ জো তং-সপের অরুচি। তার পরও এ ধরনের প্রশ্ন। এক সাংবাদিক তো এমনও প্রশ্ন করলেন, ওই রক্ষণশীল দেশে কাজ করেন কীভাবে। দোভাষীর দায়িত্বে থাকা দলের মিডিয়া ম্যানেজার চটে গিয়ে ওই সাংবাদিককে বলে বসলেন, ‘দেশটা কেমন, একবার নিজেই গিয়ে দেখে আসুন।’ এএফপি।