অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গায়ে রং টাকা হলো দ্বিতীয় বিধাতা! ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, ওপেনার বীরেন্দর শেবাগ কিছু একটা করতে যাচ্ছেন কোমল পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান পেপসরি জন্য। হোলি তো সেই কবেই শেষ হয়ে গেছে। তবু গায়ে রং মাখতে চলেছেন ধোনি-শেবাগ-হরভজনরা। রং মেখে নামবেন বিশ্বকাপের প্রচারণায়। যে প্রচারণা চালাচ্ছে পেপসি। পেপসির সংবাদ বিজ্ঞপ্তি বলছে, ধোনি-শেবাগরা এটা বিশ্বকাপের জন্যই করছেন, ‘বিশ্বকাপের নতুন ধরনের প্রচারণায় আমরা খেলোয়াড় আর সমর্থকদের উন্মাদনাটাকে ধরতে চেয়েছি। আর এর জন্য গায়ে রং মাখার চেয়ে ভালো আর কী হতে পারে!’ আসলে এই ধোনি-শেবাগদের এই গায়ে রং মাখাটা কেন? পেপসি টাকা দেবে বলেই না এটা করছেন তাঁরা! ওয়েবসাইট।ড. টেন্ডুলকারশচীন টেন্ডুলকার আরেকটি বিশ্বকাপ খেলবেন না, এটি এখন পর্যন্ত ভারতীয়দের কাছে অকল্পনীয়। সুতরাং ধরে নিন আগামী বিশ্বকাপে টেন্ডুলকার মাঠে থাকছেনই। কোন টেন্ডুলকার? ডক্টর শচীন রমেশ টেন্ডুলকার। ভারতীয় ‘ক্রিকেট দেবতা’কে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিতে যাচ্ছে ভারতের মহীশূর বিশ্ববিদ্যালয়। এক দিক দিয়ে এই বিশ্ববিদ্যালয়ের নাম ইতিহাসেও লেখা থাকবে। টেন্ডুলকারকে খুব সম্ভবত তারাই প্রথম সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিতে যাচ্ছে। মঙ্গলবার শতাব্দীপ্রাচীন বিশ্ববিদ্যালয়টির সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ মাসের শেষে কিংবা আগামী মাসের শুরুতে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে আনুষ্ঠানিকভাবে ভারতের ব্যাটিং কিংবদন্তিকে দেওয়া হবে এই সম্মাননা। ওয়েবসাইট।অবুঝ টট্টিএএস রোমার সভাপতি রোসেলা সেনসির কথা ক্লাবটির বুকের মধ্যে যদি একটি নামও থাকে, সেটি ফ্রান্সেসকো টট্টি! রোমার জার্সিতে কেউ যদি সত্যিকারের গৌরব বোধ করেন সে টট্টি! কিন্তু এত সব স্তুতিবাক্যে তাঁকে ধরে রাখা যাবে? ১৯৮৯ সালে রোমার যুবদলে যোগ দিয়ে ১৯৯২ থেকে খেলছেন মূল দলে—রোমার অবিচ্ছেদ্য অংশ টট্টির মান নিয়ে কখনো প্রশ্ন ওঠেনি। অথচ রোববার সাম্পদোরিয়ার ম্যাচে কোচ ক্লদিও রানিয়েরি টট্টিকে মাঠে নামান শেষ দিকে মাত্র ৪ মিনিটের জন্য! বড় বড় প্রস্তাব পায়ে মাড়িয়ে রোমাতেই থেকে যাওয়া টট্টি এই অপমান সইবেন কেন? মঙ্গলবার কোচ ও কর্মকর্তাদের সঙ্গে তাঁর বৈঠকও হলো। তারপর সভাপতির এই প্রশংসার বান। কিন্তু ৩৪ বছর বয়সী ফুটবল তারকা কিছুতেই শান্ত হচ্ছেন না! রয়টার্স।