অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচ্ছেদের নেপথ্যেসম্পর্কের সেতুটা যে নড়বড়ে, সেটি বেশ কিছুদিন ধরেই বোঝা যাচ্ছিল। গুঞ্জনটাই সত্যি হলো। শাকিরার সঙ্গে ১১ বছরের সম্পর্ক শেষ হয়ে গেল আন্তোনিও ডে লা রুয়ার। শাকিরা বিশ্ব কাঁপানো পপতারকা, আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্টের ছেলে ডে লা রুয়া পেশায় আইনজীবী। দুজনের বিচ্ছেদের খবর খেলার পাতায় ঠাঁই করে নেওয়ার কারণ কী? কারণ—জেরার্ড পিকে! শোনা যাচ্ছে, বার্সেলোনা ডিফেন্ডারই নাকি এই সম্পর্ক ভাঙার মূল কারণ! পিকের সঙ্গেই নাকি প্রেম চলছে শাকিরার। যদিও পিকে দাবি করছেন, ‘আমরা দুজন বন্ধু, এর বেশি কিছু নই। ওর ছাড়াছাড়ির ব্যাপারেও আমি কিছু জানি না।’ ওয়েবসাইট।আত্মপ্রচারনিজের ক্ষোভ-হতাশার কথা বসের কানে তুলতে পারছেন না? সাহায্য নিন ফেসবুকের। যেমনটা করেছেন তুনকায় সানলি। ইংলিশ ক্লাব স্টোক সিটির এই তুর্কি স্ট্রাইকার ফেসবুকে নিজের সেরা গোলের ভিডিও তুলে দিয়েছেন। কারণটা অনুমেয়। কোচ টনি পুলিসের কাছে বার্তা পাঠানো। কোচ যে নিয়মিত মাঠেই নামাচ্ছেন না এই ২৮ বছর বয়সীকে। ২০০৯ সালে ক্লাবে যোগ দেওয়ার পর ৫৩ ম্যাচের মাত্র ২৯টি তিনি খেলেছেন প্রথম একাদশে। এক ঢিলে দুই পাখি মারা হলো। পুলিসের কাছে তো বটেই, বাকি কোচদের কাছেও বার্তা পৌঁছাচ্ছে, ‘চাইলে আমাকে কিনতে পারেন।’ ওয়েবসাইট।জবাব দাওচিয়ার গার্ল, খেলোয়াড়দের নিলাম—সবই আইপিএলের অবদান। অবশ্য এই প্রশ্ন আপনি করতেই পারেন, চিয়ার গার্লদের ওই নর্তন-কুর্দন কি ক্রিকেটের সঙ্গে আদৌ যায়? রোমান যুগে গ্লাডিয়েটরদের মতো খেলোয়াড়দের নিলামে তোলার ব্যাপারটাও কতটা শ্লীল, উঠতে পারে এই প্রশ্নও। এই প্রশ্ন শুধু আপনার মনে নয়, ভারতের অর্থনীতিবিষয়ক সংসদীয় কমিটির মনেও উঠেছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্মকর্তাদের ডেকে পাঠানো হয়েছিল আইপিএলের নিলাম নিয়ে বিভিন্ন ব্যাখ্যা চেয়ে। এসব প্রশ্নের সদুত্তর বিসিসিআই কর্তা দিতে পারেননি বলেই জানা গেছে। সব দায় তাঁরা চাপিয়ে দিয়েছেন আইপিএলের গদিচ্যুত সাবেক প্রধান ললিত মোদির ওপর। ওয়েবসাইট।