অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুগ্ধ মরকেলঅ্যালবি মরকেলের ওপর আলাদা ভালোবাসা আছে মহেন্দ্র সিং ধোনির। আইপিএলে মরকেল ভাইদের বড়জন খেলেন ধোনির দলে চেন্নাই সুপার কিংসে। সেই অ্যালবিকে চলমান সিরিজের দক্ষিণ আফ্রিকা দলে দেখতে না পেয়ে একটু বিস্মিত ভারতীয় অধিনায়ক। ভিন দেশের হয়েও যে ধোনি তাঁর ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন—অ্যালবি এতে মুগ্ধ। আবার হতাশও, ‘ধোনির মাপের একজন আমার ব্যাপারে ভালো কথা বলেছে এটাও তো সম্মানের। কিন্তু আমার মনে হয় না ধোনির কথা শোনার পর আমাদের নির্বাচকেরা মত পাল্টাবেন।’ ওয়েবসাইট।আবার গ্র্যান্ট?চাকরি হারানোর আগেই তাঁর সামনে আরেক চাকরির হাতছানি। আভরাম গ্র্যান্ট বর্তমানে ওয়েস্টহামের কোচ। ইংলিশ প্রিমিয়ার লিগে সবার নিচে যে দলটির অবস্থান। ফলে অনেক দিন ধরেই গ্র্যান্টের চাকরিটা ‘যায় যায়’ করছে। গেলেও সমস্যা নেই। পেয়ে যেতে পারেন চেলসির চাকরি! না, কোচ হিসেবে নয়, আব্রামোভিচ গ্র্যান্টকে এবার চেলসিতে নিতে চান ফুটবল পরিচালক হিসেবে। ২০০৭-০৮ মৌসুমে এই গ্র্যান্টের কাঁধেই ছিল চেলসির দায়িত্ব। কিন্তু চ্যাম্পিয়নস লিগের ফাইনালে টাইব্রেকারে ম্যানইউর কাছে হারের পরদিনই তাঁর হাতে ছাড়পত্র ধরিয়ে দেন চেলসির রুশ মালিক। তবে গুঞ্জন আছে, আব্রামোভিচের সঙ্গে গ্র্যান্টের সম্পর্ক আবার জোড়া লাগতে শুরু করেছে। সত্যিই কি? ওয়েবসাইট।