অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইভ টিজিং বাংলাদেশ হলে বেচারা বড় বিপদে পড়ে যেতেন! উত্ত্যক্ত (ইভ টিজিং) করার দায়ে হয়তো শ্রীঘর দর্শনও হয়ে যেত! মারিয়া শারাপোভা যে এমন অভিযোগই এনেছেন নিউজিল্যান্ডের এক সাংবাদিকের বিরুদ্ধে। কাল এক সংবাদ সম্মেলনে রুশ টেনিস তারকাকে ওই সাংবাদিক প্রশ্ন করেছিলেন, ‘লাস্যময়ী রুশ ক্লাবে নিয়মিতই কি যান, আনা কুর্নিকোভার সঙ্গে দেখা হয়েছে সেখানে?’ প্রশ্নটি সম্ভবত শারাপোভা অকল্যান্ড ওপেন খেলতে গিয়েও একবার শুনেছিলেন। আর না হলে বলবেন কেন, ‘আপনি নিউজিল্যান্ড থেকে এসেছেন, না? ও খোদা, আপনি আমাকে উত্ত্যক্ত করছেন!’ পরিস্থিতি হালকা করতে ওই সাংবাদিক সঙ্গে সঙ্গেই বলেছেন, ‘কেউ কাউকে ভালোবেসে কাছে থাকলে কি সেটাকে উত্ত্যক্ত করা বলবেন?’ শরাপোভার উত্তর, ‘কিঞ্চিৎ তো বটেই।’ এএফপি। দাদার জন্যকলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) সৌরভ গাঙ্গুলী নেই, এটা হয় নাকি? শেষ পর্যন্ত তাই তো হলো। কিন্তু কলকাতার মানুষ, সৌরভের ভক্তরা তা মানবে কেন? তাই তো দাদাবিহীন কেকেআরকে স্বীকারই করতে চাইছে না তারা। ‘নো দাদা, নো কলকাতা’—সৌরভ-ভক্তরা তুলেছে এই স্লোগান। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এই নামে একটি গ্রুপই খোলা হয়েছে। দাদা-ভক্তদের আহবান জানানো হয়েছে এই গ্রুপে যোগ দিয়ে আন্দোলনে শরিক হতে। ‘আমাদের উদ্দেশ্য হচ্ছে, কেকেআরের ম্যানেজমেন্টকে এই বার্তা পৌঁছে দেওয়া যে কলকাতায় দাদাবিহীন কলকাতা নাইট রাইডার্স মৃত!’—বলেছেন গ্রুপের এক সদস্য। ওয়েবসাইট। বোর্ডের বিরুদ্ধেকোচের পদত্যাগের দাবি হরহামেশাই ওঠে। অধিনায়কের ছাঁটাইয়েরও শোরগোল পড়ে। তাই বলে পুরো ক্রিকেট বোর্ডের পদত্যাগ? সেটাই নাকি চাইছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। বিশ্বসেরা একটি দলের এই ভরাডুবির পেছনে ক্রিকেটাররা দায়ী করছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ভ্রান্ত নীতিকে। অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (এসিএ) প্রধান নির্বাহী পল মার্শ বলেছেন, ‘এখন অস্ট্রেলিয়ান ক্রিকেটের প্রশাসন যেভাবে চলছে, তাতে বড় ধরনের গলদ আছে।’ মার্শ তাই দাবি করেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেট পরিচালনার জন্য স্বায়ত্তশাসিত একটি কমিশন গঠন করার। ওয়েবসাইট।