অন্যকলাম
গ্লাভস ধারবড় ভাইয়ের নির্দেশ ছিল, নিউজিল্যান্ডে পৌঁছে দেখা করতে হবে ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে। তাঁর কাছ থেকেই নিতে হবে উইকেটকিপিংয়ের নানা পরামর্শ। কামরানের পরামর্শ অক্ষরে অক্ষরে শুধু নয়, এক লাইন বেশিই মেনেছেন ছোট ভাই আদনান। টিপস নিয়েছেন, সেই সঙ্গে ম্যাককালামের কাছ থেকে চেয়ে নিয়েছেন এক জোড়া উইকেটকিপিং গ্লাভসও। তাড়াহুড়ো করে নিউজিল্যান্ডে আসার সময় নাকি সঙ্গে গ্লাভস আনতে পারেননি পাকিস্তানি উইকেটকিপার। ম্যাককালাম আবার টেস্টে উইকেটকিপিং করছেন না। বেকার পড়ে আছে তাঁর গ্লাভস। চাহিবা মাত্রই দিয়ে দিয়েছেন এক জোড়া গ্লাভস। ওয়েবসাইট।আয় ছেলেরা...অস্ট্রেলিয়ার পাইপলাইনও তাহলে শুকিয়ে গেছে! না হলে কেন অন্য খেলার কাছে হাত পাতবে হবে? না হলে কেন অ্যালান বোর্ডার বললেন, ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) উচিত ফুটবল লিগসহ অন্যান্য খেলার তরুণ অ্যাথলেটদের ক্রিকেটেও আকৃষ্ট করা! অথচ এই অস্ট্রেলিয়ারই পাইপলাইন এতটাই সমৃদ্ধ ছিল, অনেক ভালো মানের ক্রিকেটারেরও আন্তর্জাতিক অঙ্গনে পা রাখাই হতো না। সেই অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক বোর্ডার এখন বলছেন, ‘বোর্ডকেই এমন কিছু দিতে হবে, যেন কিশোর অ্যাথলেটরা অন্যান্য খেলার চেয়ে ক্রিকেটেই বেশি আকৃষ্ট হয়।’ ওয়েবসাইট।আয়ুক্ষয়এই মৌসুম শুরুর আগে ভদ্রলোকের বয়স ছিল ৬১ বছর। লিগের মাঝপথে এসে সেটি হয়ে গেল ৮১! না, ঠাট্টা-মশকরা হচ্ছে না। অলিম্পিক লিওঁর ক্লাব সভাপতি জ্যঁ-মিশেল অলাস নিজেই বলেছেন, তাঁর বয়স এই কদিনে ২০ বছর বেড়ে গেছে। ২০০২ থেকে ২০০৮—টানা সাত বছর ফরাসি লিগ শিরোপা জেতা দলটির এই মৌসুমের শুরুটা হয়েছিল যাচ্ছেতাই। গত ১৫ বছরের মধ্যে তাদের সবচেয়ে বাজে শুরু। এই সময়টা তাঁর কেমন কেটেছে, সেই অভিজ্ঞতার কথা অলাস খেলোয়াড়দের চিঠি পাঠিয়ে জানিয়েছেন শীতকালীন ছুটির ফাঁকে। ‘আমি ওদের লিখেছি, প্রথম ছয় মাসে আমার বয়স ২০ বছর বেড়ে গেছে। তার পরও আমি কিন্তু এখনো এ বছর সাফল্যের স্বপ্নই দেখছি’—বলেছেন অলাস। রয়টার্স।