অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরিষে বিষাদইরাকে এখন অন্তত তিনটি পরিবার পাওয়া যাবে, যারা ভাবছে এশিয়ান কাপে আরব আমিরাতের বিপক্ষে তাদের দল না জিতলেই ভালো হতো। তাহলে তিন প্রিয়জনকে হারাতে হতো না। গত শনিবার আরব আমিরাতের বিপক্ষে পাওয়া জয় উদ্যাপন করতে রাস্তায় নেমেছিল শত শত ইরাকি। ইরাকিদের প্রায় সব যাত্রায় এখন বুলেট-বোমা সঙ্গী হয়। বন্দুক থেকে আকাশে গুলি ছুড়ে শুরু করে তারা উদ্যাপন। তাতেই প্রাণ যায় তিনজনের। আহত হয় ২৪ জন। আনন্দের বদলে ওই পরিবারগুলোয় এখন প্রিয়জন হারানোর বেদনা। গত ডিসেম্বরে ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল-মালিকি ফুটবল সমর্থকদের নির্দেশ দিয়েছিলেন, গুলি ছুড়ে জয় উদ্যাপন করা যাবে না। কিন্তু সেই নির্দেশ থাকল বাক্সবন্দী! এএফপি। ক্রিকেট-ভক্তরজার ফেদেরার ফুটবলের দারুণ ভক্ত। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের সময় ফেদেরার নিজেই বিশ্ববাসীর সামনে উন্মোচন করেন এই রহস্য। ফেদেরার আসলে পছন্দ করেন অনেক খেলাই, যার অন্যতম ক্রিকেট। ক্রিকেট খেলা দেখেন। কিন্তু খুব বেশি নয়, মূলত অস্ট্রেলিয়ায় এলে খেলা দেখা হয়! অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে ফেদেরার এখন অস্ট্রেলিয়ায়। সেখানেই বলেছেন, ‘হ্যাঁ, অ্যাশেজের শুরুর দিকটা আমি দেখেছি।’ কিছু সময়ের জন্য হলেও চোখ ফিরিয়েছিলেন অস্ট্রেলিয়া-ইংল্যান্ড প্রথম ওয়ানডের দিকেও। ২৪ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ জিতেছে ইংল্যান্ড। অ্যাশেজের ইতিহাস জানেন বলেই কি না আত্মস্বীকৃত ক্রিকেট-ভক্ত ফেদেরার বলছেন, যত দিন নিজেদের কাছে আছে, অ্যাশেজটা যেন ইংলিশরা উপভোগ করে! ওয়েবসাইট।ভাঙা প্রেমপ্রেম বোধ হয় এমনই। কতজনের কত কী যে কেড়ে নেয়! আনা ইভানোভিচের কেড়ে নিয়েছিল দুর্দান্ত ফর্ম। অসাধারণ খেলে ২০০৮-এর ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন সার্বিয়ান তরুণী। এর পরও কোর্টে দিনগুলো ভালোই কাটছিল তাঁর। কিন্তু বিদায় নেন উইম্বলডনের প্রথম রাউন্ড থেকেই। কেন এমন হয়েছিল ইভানোভিচের? ভালোবাসার মানুষ অস্ট্রেলিয়ান গলফার অ্যাডাম স্কটের সঙ্গে হঠাৎই ছাড়াছাড়ি হয়ে যাওয়ায়। ইভানোভিচ সেই সময়কার নিজের দুরবস্থার কারণ হিসেবে দেখিয়েছেন এটিকেই। এ থেকে একটা শিক্ষাও পেয়েছেন। ব্যক্তিগত জীবন আর পেশাদারিকে কখনো মেলাতে নেই! যদিও জানেন, এভাবে না মিলিয়ে থাকতে পারাটা খুবই কঠিন। ওয়েবসাইট।