অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আক্কেল সেলামিফাইনালে হেরে গেলে কার না মেজাজ খারাপ হয়! তার ওপর জয়সূচক গোলটি এসেছে পেনাল্টি থেকে। বাংলাদেশ হলে বিতর্কিত সিদ্ধান্তের পর রেফারির চেহারাই হয়তো বদলে যেত। বাবেল অবশ্য এসবের ধারেকাছেও যাননি। শুধু রেফারি হাওয়ার্ড ওয়েবকে ম্যানইউর জার্সি পরিয়ে টুইটারে একটা পোস্ট দিয়েছিলেন। এ জন্য তাঁকে শুনতে হলো সতর্কবাণী, গুনতে হলো জরিমানার টাকা। অঙ্কটা শুনলে চমকে যাবেন—এক শ, দুই শ নয়; গুনে গুনে সাড়ে ১১ লাখ টাকা জরিমানা দিয়েছেন লিভারপুলের ডাচ স্ট্রাইকার। শাস্তির পর অবশ্য ক্ষমা চেয়েছেন ২৪ বছর বয়সী বাবেল। ‘সরি হাওয়ার্ড ওয়েব’ লিখে পোস্ট দিয়েছেন সেই টুইটারেই। তবে এতে কি আর জরিমানার টাকা উশুল হবে? অতএব, টুইটারে পোস্ট দেওয়ার ব্যাপারে সাবধান হয়ে যান।আইপিএল ও লারাআগে হয়তো ভালো দামেই বিকোতেন। কিন্তু এবারের আইপিএল নিলামে সদাইপাতি হয়েছে অনেক হিসাব করে। না-বিকোনোদের তালিকায় তাই সৌরভ গাঙ্গুলীকে সঙ্গ দিচ্ছেন আরেক বাঁহাতি ব্রায়ান লারা। নিজের খারাপ লাগার কথা সৌরভ খোলাখুলিই বলেছেন। তবে লারা বলছেন, ‘আমি খুব বেশি হতাশ নই।’ আসলে কি তা-ই? ৪১ বছর বয়সী ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তির পরের কথাগুলোতেই কিন্তু হতাশার ছাপ স্পষ্ট, ‘মালিকেরা আসলে বৃহত্তর ছবিটা বুঝতেই পারেনি। সব দলেই ৭৫ শতাংশ তরুণ ভারতীয় খেলোয়াড় আছে, যাদের সঙ্গে আমি অভিজ্ঞতা ভাগাভাগি করতে পারতাম।’ দ্বিতীয় পথ তো এখনো খোলা। পরামর্শক হিসেবে কাজ তো করতেই পারেন। লারা কি প্রকারান্তরে নিজের সেই ইচ্ছার কথাই জানিয়ে বার্তা পাঠালেন মালিকদের? এএফপি।নিলামে বেকহামতবে কি অর্থসংকটে পড়েছেন বেকহাম দম্পতি? কারণ যা-ই হোক, ৯১১ মডেলের যে পোরশে নিয়ে চলাচল করতেন, সেটি নিলামে বিক্রি করে দিয়েছেন ডেভিড বেকহাম। দাম উঠেছে দুই লাখ ১৭ হাজার ১০০ ডলার। স্বাভাবিকভাবে অবশ্য মনে হচ্ছে, দাম ভালোই পেয়েছেন বেকহাম। কারণ, এই মডেলের পোরশের বাজারমূল্য ৮৫ হাজার ৬৭০ ডলার। কিন্তু সাবেক ইংল্যান্ড অধিনায়ক গাড়িটিকে নিজের পছন্দমতো সাজাতে গিয়ে খরচ করেছিলেন এক লাখ ডলার। তা ছাড়া বেকহামের গাড়ি বলে কথা। অনলাইন নিলামে সর্বোচ্চ মূল্য হাঁকিয়ে গাড়িটি কে কিনেছেন, তাঁর পরিচয় জানা যায়নি। তবে ইউএসএ টুডের খবর, বেকহামের স্মৃতিবিজড়িত পোরশের নতুন মালিক দারুণ আনন্দিত। ওয়েবসাইট।