অন্যকলাম
পাখির জন্যটেনিসে সর্বোচ্চ গতির সার্ভ অ্যান্ডি রডিকের। জনা দশেকের নাম করলে ফার্নান্দো ভার্দোস্কো, জন ইসনার, টমাস বার্ডিচরাও আসেন। জেমি মারের নাম আসে না জনা বিশেকেও। কিন্তু অ্যান্ডি মারের বড় ভাই জেমির সার্ভেই মৃত্যু হয়েছে একটি পাখির। ৯ বছর আগের অস্ট্রেলিয়ান ওপেনের একটি দ্বৈতে ঘটেছিল এটি। এত দিন ব্যাপারটি অনেকের কাছেই অজানা ছিল। এমনকি ছোট ভাই অ্যান্ডিও জানতেন না। এত দিনে জেমির মধ্যে অনুশোচনা বোধ জেগেছে। নিজের টুইটারে পাখির মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করেছেন। অ্যান্ডির কৌতূহল মিটিয়েছেন তাঁর মা। আর পুরো গল্পটা সংবাদমাধ্যম বিস্তারিত শুনেছে অ্যান্ডির কাছ থেকেই। এএফপি।শোক শেষজুলাই থেকে জানুয়ারি—ছয় মাস। অর্ধেকটা বছর। শোক কাটিয়ে উঠেছেন ডিয়েগো ম্যারাডোনা। দিব্যি ছুটি কাটাচ্ছেন। আর্জেন্টিনার উপকূলবর্তী অবকাশকেন্দ্র মার দেল প্লাতায় আছেন এখন। কিন্তু যেখানে ম্যারাডোনা, সেখানেই সাংবাদিক। সেই সাংবাদিকদের আর্জেন্টাইন কিংবদন্তি বলেছেন, ‘শোকের দিন শেষ।’ এবার কি তবে আনন্দের শুরু? সে রকমই ইঙ্গিত দিলেন। কোচ হিসেবে ফিরতে পারেন নতুন ‘অ্যাসাইনমেন্ট’ নিয়ে, এই তথ্য ম্যারাডোনা আগেই জানিয়েছেন। আবারও জানালেন, কদিন পর যাবেন ইংল্যান্ডে। সেখানেই এক ক্লাবের সঙ্গে হবে আলোচনা। কিন্তু কী নাম সেই ক্লাবের? মুখের বাঁধন যাঁর আলগা, সেই ম্যারাডোনা ক্লাবের নামের ব্যাপারে মুখে কুলুপ এঁটে বসে আছেন! ওয়েবসাইট।রোনালদোর ব্যাখ্যাঘটনা সেই বিশ্বকাপের। ক্রিস্টিয়ানো রোনালদোর সমালোচনা করে সারা কারবোনেরো বলেছিলেন, ‘ও স্বার্থপর।’ ক্রীড়া সাংবাদিক কারবোনেরো কোনো খেলোয়াড়ের সমালোচনা করতেই পারেন। সমস্যা হলো, স্প্যানিশ সুন্দরী ইকার ক্যাসিয়াসের প্রেমিকা। ক্যাসিয়াস আবার রোনালদোর ক্লাব অধিনায়ক। এর পর খবর রটেছিল, ক্যাসিয়াসের সঙ্গে রোনালদোর সম্পর্কের চূড়ান্ত অবনতি হয়েছে। কথা বলাও বন্ধ দুজনের। এত দিন পর বিষয়টি নিয়ে মুখ খুললেন রোনালদো। রিয়াল মাদ্রিদের পর্তুগিজ উইঙ্গার জানালেন, সব খবরই বানোয়াট। ক্যাসিয়াসের সঙ্গে তাঁর সম্পর্ক সব সময়ই ভালো ছিল। প্রশ্ন হলো, এত দিন পর এই ব্যাখ্যা দিতে হচ্ছে কেন রোনালদোকে? এএফপি।