অন্যকলাম
কথা কমকথার খই ফুটিয়ে যাচ্ছিলেন মারিও বালোতেল্লি। বার্সেলোনার চেয়ে তাঁর দল ম্যানচেস্টার সিটি ভালো, রুনি সাধারণ মাপের খেলোয়াড়, মেসির চেয়ে তিনি নিজে অনেক এগিয়ে...কথার শেষ নেই। কিন্তু এরই মধ্যে ভুল জায়গাতেও হাত দিয়েছিলেন ‘ইতালির ব্যাডবয়’। তাঁর নিজের আচরণ নিয়েই যেখানে অনেকের মনে প্রশ্ন, সেই বালোতেল্লি কিনা হোসে মরিনহোকে পরামর্শ দিয়েছেন ভালো আচরণ শেখার! পাল্টা জবাব এসেছে। না, মরিনহো এখনো মুখ খোলেননি। তাঁর হয়ে জবাব দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রথমে ভান করেছেন, ‘বালোতেল্লিটা আবার কে?’ এরপর বলেছেন, ‘কথা কম বলে খেলার দিকে বেশি মনোযোগ দিলেই ওর জন্য মঙ্গল।’ ওয়েবসাইট।ক্লার্ককে টিপসঅ্যাশেজে তাঁর ব্যাটিং গড় ছিল ২১। গত ওয়ানডেতে ৫৭ বলে খেলা ৩৬ রানের ইনিংসটা দর্শকদের স্বস্তির চেয়ে বিরক্তি উৎপাদন করেছে বেশি। সাদা চোখে দেখলেও বোঝা যায়, মাইকেল ক্লার্কের ব্যাটিংটা মোটেও ভালো হচ্ছে না। কী উপায়? অস্ট্রেলিয়ার কোচও যখন কোনো উত্তর খুঁজে পাচ্ছেন না, তখন দলের ভারপ্রাপ্ত অধিনায়ককে ‘টিপস’ দিল ১৭ বছর বয়সী এক তরুণ। হোবার্টে কাল সংবাদ সম্মেলনে ক্লার্ককে ড্যানিয়েল নামের ওই তরুণের পরামর্শ, ‘তুমি খুব বেশি পুশ করছ। ওটা কোরো না।’ প্রথম দিকে ক্লার্ক অবজ্ঞার চোখেই তাকিয়েছিলেন। পরে ধন্যবাদই দিয়েছেন, ‘দেখি, তোমার পরামর্শ নেটে কাজে লাগাব।’ দেখা যাক, ক্লার্কের আজ মুক্তি মেলে কি না! ওয়েবসাইট।ফ্লয়েডের দাবিইস্, ফ্লয়েড ল্যান্ডিস যদি দাবিটা আগে তুলতেন আর কর্তৃপক্ষ তা মেনে নিত, তা হলে কি মারিয়ন জোন্সকে পদক হারিয়ে চোখের জল ফেলতে হয়? অকালেই অবসর নিতে হয় মার্টিনা হিঙ্গিসকে! ২০০৬ সালে ট্যুর দি ফ্রান্সের শিরোপা জিতেছিলেন এই মার্কিন সাইক্লিস্ট। পরে ডোপ পরীক্ষায় পজিটিভ হয়ে হারিয়েছেন সেই পদক। পদক হারানোর বেদনাটা এখনো ধিক-ধিক পোড়ায় তাঁকে। গত মঙ্গলবার অবসর ঘোষণা করে ল্যান্ডিস বললেন, ডোপ পরীক্ষা করাটা কর্তৃপক্ষের জন্য এক দুরূহ কাজ। সাইক্লিং কর্তৃপক্ষের কাছে ল্যান্ডিস তাই দাবি জানিয়েছেন, ডোপকে বৈধতা দেওয়া হোক! ল্যান্ডিসের বিশ্বাস, শত চেষ্টা করেও ডোপ প্রতারণার বিরুদ্ধে জয়ী হওয়া যাবে না। তার চেয়ে বরং বৈধতা দিয়ে দেওয়াই ভালো। ওয়েবসাইট।